Eye Problems: পর্যাপ্ত ঘুমোন না? অজান্তেই ডেকে আনছেন চোখের সমস্যা...

Written ByRajat MondalUpdated byRajat Mondal
Published: Jul 21, 2025, 01:08 PM|Updated: Jul 21, 2025, 04:33 PM

দীর্ঘদিন ৬ ঘন্টার কম ঘুমান? ডেকে আনছেন বিপদ। অপর্যাপ্ত ঘুম শুধুমাত্র শরীরকে দুর্বল করে তাই নয়, চোখেরও ক্ষতি করে। ডেকে আনে চোখের নানা সমস্যা। 

1/7

ঘুম কেবল শরীর সুস্থ রাখে তাই নয়, চোখকেও ভালো রাখে। পর্যাপ্ত ঘুম শুধু শরীরকে সারাদিন সতেজ রাখে তাই নয়, সুস্থও রাখে। দীর্ঘদিন ৬ ঘন্টার কম ঘুমালে চোখের সমস্যাও দেখা দিতে পারে। ডা. বিনয় প্রসাদ চোখের চিকিত্‍সক জানিয়েছেন পর্যাপ্ত না ঘুমালে অনেক সমস্যা দেখা দিতে পারে।

2/7

১. একটানা পর্যাপ্ত না ঘুমালে, চোখ শুষ্ক হয়ে যেতে পারে। এছাড়া চোখের অস্বস্তি বাড়তে পারে। তার থেকে চোখে লালচে ভাব, চুলকানি, জ্বালাভাব হতে পারে।

3/7

২. মাঝেমাঝে চোখের পাতা কেঁপে ওঠে? সাধারণত কম ঘুমানোর জন্য হয়ে থাকে। এটি মায়োকাইমিয়ার প্রধান লক্ষণ। এর কোনও ক্ষতিকর লক্ষণ নেই তবে এটি হওয়াও স্বাভাবিক নয়।

4/7

৩. কম ঘুমানোর সাধারণ লক্ষণ চোখের তলায় কালি। এছাড়া চোখ ফুলেও থাকে। 

5/7

৪. টানা অনেক সময় ধরে কাজ করলে চোখের বিশ্রাম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম না হলে, মনোযোগের সমস্যা দেখা দিতে পরে। অনেকক্ষণ না ঘুমালে চোখের পেশী শিথিল হয় না। ফলে বই পড়তে গিয়ে অথবা স্ক্রিনের দিকে তাকালে ঝাপসা দেখতে পারেন। ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে স্ক্রিন থোকো দূরে থাকুন। 

6/7

৫. চোখের জলে নুন, লিপিড এবং প্রোটিন থাকে। এই তরল পদার্থ চোখকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। পর্যাপ্ত না ঘুমালে আমাদের চোখ পর্যাপ্ত চোখের জল তৈরি করতে পারে না। ফলে চোখে ব্যাকটেরিয়ার সংক্রামণের ঝুঁকি বেড়ে যায়। 

7/7

৬. ঘুম কম হলে আমাদের চোখ দুর্বল বেশি থাকে। ফলে চোখ বেশি আলো সহ্য করতে পারে না। এছাড়া বেশিক্ষণ কম্পিউটারের সামনে বসেও কাজ করা যায় না।