একটি অপূর্ব গোলাপি পোশাকে, যা প্রিন্সেস ডায়ানার স্টাইলের অনুপ্রেরণায় তৈরি, সোনম জানালেন তাঁর দ্বিতীয় গর্ভধারণের খবর। ছবিতেই ঝলমল করছিলেন অন্তঃসত্ত্বা সোনম।
3/8
এক শব্দে সব বললেন-‘মা’
শুধু একটি শব্দ - মা (MOTHER)। সেই ক্যাপশনেই প্রকাশ পেল তাঁর আনন্দ, আত্মবিশ্বাস আর জীবনের নতুন অধ্যায়ের সূচনা।
4/8
শুভেচ্ছায় ভাসল সোশ্যাল মিডিয়া
ঘোষণার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশনে ভিড় জমালেন বলি তারকারা। খুশির এই মুহূর্তে সবাই ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে এগিয়ে এলেন।
5/8
আনন্দ আহুজার প্রতিক্রিয়া
স্বামী আনন্দ আহুজা প্রথমেই লিখলেন - দ্বিগুণ ঝামেলা (Double Trouble)। পরে আবার মজার ছলে প্রশংসাও করেণ সোনমের। তবে শাক দিয়ে মাছ ঢাকা গেল না। আনন্দের এই রূপ প্রতিক্রিয়া দেখে শোরগোল পড়ে গেল। তবে কী তিনি খুশি নন সোনমের দ্বিতীয়বার মা হওয়া নিয়ে, উঠছে প্রশ্ন নেটপাড়ায়।
6/8
সেলিব্রেটিদের অভিনন্দন বর্ষণ
যদিও বাকি সবাই এই খবর পেয়ে ভিষণ খুশি। সদ্য মা হয়েছেন পরিণীতি চোপড়া জানালেন শুভেচ্ছা বার্তা। কারিনা কাপুর খানও যোগ দিলেন শুভেচ্ছায়। পত্রলেখা, সুনীতা কাপুর সবাই ভালোবাসা ও আশীর্বাদ পাঠালেন নতুন মা-বাবাকে।
7/8
২০১৮-র সেই ঘরোয়া পাঞ্জাবি বিয়ে
২০১৮ সালের মে মাসে ঘরোয়া পাঞ্জাবি রীতি মেনেই বিয়ে করেন সোনম ও আনন্দ। বহু বছরের প্রেম শেষে একসঙ্গে সংসার শুরু করেন দম্পতি।
8/8
বায়ুর জন্ম ও মাতৃত্বের যাত্রা
২০২২ সালের ২০ আগস্ট জন্মায় তাঁদের প্রথম সন্তান, বায়ু। তারপর থেকেই সোনম নিয়মিত ভাগ করে নিয়েছেন মাতৃত্বের নানা মুহূর্ত-গ্ল্যামার এবং মা-এর দায়িত্ব, দু’টিই সামলাচ্ছেন অনায়াসে।