Durga Puja 2025: যাত্রীদের ঢোকা-বেরনোর পথ ভিন্ন, শিয়ালদহ পর্যন্ত আসবে না সব পুজো স্পেশাল! ভিড় সামলাতে পঞ্চমী থেকে দশমী বিশেষ ব্যবস্থা...

Written BySUDESHNA PAUL
Published: Sep 25, 2025, 03:39 PM IST|Updated: Sep 25, 2025, 03:39 PM IST

Special arrangements at Sealdaha Station for Durga Puja: শিয়ালদহ স্টেশনে দৈনিক ১২ লক্ষ মানুষ যাতায়াত করেন। পুজোয় এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়

Special arrangements at Sealdaha Station for Durga Puja1/7

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্য়বস্থা

অয়ন ঘোষাল: ঠাকুর দেখার ভিড় শুরু হয়ে যাবে পঞ্চমী থেকেই। তাই পুজোর ভিড় সামলাতে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ শাখা। মেট্রো পথগুলোও জুড়ে গিয়েছে ফলে প্রচুর যাত্রী বাড়তে চলেছে পুজোয়।

 

Special arrangements at Sealdaha Station for Durga Puja2/7

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্য়বস্থা

শিয়ালদহ স্টেশনে দৈনিক ১২ লক্ষ মানুষ যাতায়াত করেন। পুজোয় এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। ভিড় সামলাতে তাই একটা নতুন গেট এবং একটা নতুন বুকিং অফিস চালু করা হল। বুকিং অফিসে থাকছে ৯টি উইন্ডো।

 

Special arrangements at Sealdaha Station for Durga Puja3/7

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্য়বস্থা

পুজোর দিনে শিয়ালদহ স্টেশনে প্রবেশ ও প্রস্থানের পথ সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। মেইল এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের যাত্রীদের ঢোকা ও বেরোনোর পথ সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। সাইনেজ দিয়ে যাত্রীদের গেটগুলো বুঝিয়ে দেওয়া হবে।

 

Special arrangements at Sealdaha Station for Durga Puja4/7

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্য়বস্থা

শিয়ালদহ স্টেশনের পুজোর দিনগুলিতে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে। শুধু পিক আপ আর ড্রপিং চলবে। পুজো স্পেশাল লোকাল ট্রেন সারারাত চলাচল করবে। বিস্তারিত সময়সূচি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

 

Special arrangements at Sealdaha Station for Durga Puja5/7

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্য়বস্থা

শিয়ালদহ দক্ষিণ শাখার পুজো স্পেশাল সব লোকাল ট্রেন শিয়ালদহ পর্যন্ত আসবে না। কিছু স্পেশাল লোকাল মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত যাবে। আবার কিছু দক্ষিণ শাখার স্পেশাল লোকাল বালিগঞ্জ পর্যন্ত আসবে। সেখান থেকেই ফিরতি পথে যাতায়াত করবে।

 

Special arrangements at Sealdaha Station for Durga Puja6/7

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্য়বস্থা

একইভাবে ব্যবহার করা হবে দমদম এবং বিধাননগর স্টেশনকেও। কিছু ট্রেনের যাত্রাপথ এই দুই স্টেশনেই শেষ হবে। এতে শিয়ালদহ স্টেশনের ওপর লাগামছাড়া ভিড়ের চাপ অনেকটা কমানো যাবে।

 

Special arrangements at Sealdaha Station for Durga Puja7/7

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্য়বস্থা

প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই শিয়ালদহ স্টেশনের বাইরের বিস্তীর্ণ এলাকা জবরদখল করে বসে থাকেন বিক্রেতারা। তাই ভিড় সামলাতে স্থানীয় প্রশাসন ও পুলিসের কাছে সাহায্য চেয়েছে রেল। কাছেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। পুলিস সহযোগিতার আশ্বাস দিয়েছে।