Srabanti's Ex Husband's Marriage: ডিভোর্সের ৩ মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন রোশন সিং, পাত্রীকে চেনেন?

Published: Aug 01, 2025, 12:57 PM IST|Updated: Aug 01, 2025, 12:57 PM IST

Roshan Singh Marriage: ২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে করেছিলেন এই জুটি। তবে এক বছর পর থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। চলতি বছরের এপ্রিলে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। বিচ্ছেদের ৩ মাসের মাথায় ফের বিয়ের পিঁড়িতে রোশন। 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন1/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে বহুবার চর্চায় এসেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাস তিনেক আগে স্বামী রোশন সিং এর সঙ্গে আইনি বিচ্ছেদ ঘটেছে অভিনেত্রীর। 

 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন2/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে করেছিলেন এই জুটি। তবে এক বছর পর থেকেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। শেষ পর্যন্ত চলতি বছরেই তাদের পথ আলাদা হয়ে যায়।

 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন3/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

বিচ্ছেদের তিন মাসের মাথায় নতুন সংসার পাতলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী। ফের বাঙালি কন্যেরই প্রেমে পড়েছেন তিনি। 

 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন4/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

বেশ কিছুদিন ধরেই অনামিকার সঙ্গে সম্পর্কে ছিলেন রোশন ; তাঁর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন ৩১ জুলাই। 

 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন5/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

রোশনের সেই প্রেমিকার নাম অনামিকা মৈত্র। সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণার পর একটি বিয়ের কার্ড শেয়ার করেন তাঁরা।   

 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন6/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

বিয়ের কার্ডে দেখা যায়, রোশন ও অনামিকা পেছন ফিরে হাঁটছেন— ওপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’। জুটি হিসেবে নিজেদের নাম মিলিয়ে তৈরি করেছেন ‘রোশানা’। 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন7/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অনামিকা। সেখানে রয়েছে মেহেন্দি থেকে শুরু করে গায়ে হলুদের ছবি। তবে বিয়ের ছবি এখনও শেয়ার করেননি। 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন8/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

এই সম্পর্কের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন রোশন, সোশ্যাল মিডিয়ায় একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করে।

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন9/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

অনামিকা কলকাতার মেয়ে। মিডিয়া সায়েন্সে এমএসসি করেছেন দ্য হেরিটেজ অ্যাকাডেমি থেকে এবং এমবিএ করেছেন সিম্বোসিস ইন্সটিটিউট থেকে। 

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন10/10

বিয়ের পিঁড়িতে শ্রাবন্তীর প্রাক্তন

ফেসবুক প্রোফাইলে তার রিলেশনশিপ স্ট্যাটাসে স্পষ্ট লেখা, ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’।