Sridevi's Movie Didn't Release: আরডি ছিলেন সুরকার, ছিল দুরন্ত সব গান! রজনীকান্ত-সঞ্জয় দত্তেরা থাকলেও রিলিজ়ই করেনি শ্রীদেবীর এই ছবি...

শ্রীদেবীর 'জমিন' ছবি মুক্তি পায়নি। এই ছবিতে ছিল  রজনীকান্ত, সঞ্জয় দত্ত, বিনোদ খান্না এবং শত্রুঘ্ন সিনহা। এই ছবিটি ছিল একটি অ্য়াকশন-ড্রামা। 

Jul 08, 2025, 04:38 PM IST

শ্রীদেবীর 'জমিন' ছবি মুক্তি পায়নি। এই ছবিতে ছিল  রজনীকান্ত, সঞ্জয় দত্ত, বিনোদ খান্না এবং শত্রুঘ্ন সিনহা। এই ছবিটি ছিল একটি অ্য়াকশন-ড্রামা। 

1/6

সদমা ছবির একটি মুহুর্ত

শ্রীদেবী ৮০থেকে ৯০ দশকের এক জনপ্রিয় অভিনেত্রী। এঁনার প্রত্য়েক ছবি বক্স অফিসে ঝড় তুলত। শ্রীদেবীর বিখ্য়াত ছবি গুলোর মধ্য়ে কয়েকটি হল- সদমা, মিস্টারইন্ডিয়া, চাঁদনি ইত্য়াদি। 

2/6

শ্রীদেবী

এমনই এক ছবি যার শুটিং শেষ হয়েও, মুক্তি পায়নি। ছবির নাম 'জমিন'। আর্থিক এবং ডিস্ট্রিবিউশনের সমস্য়াই ছিল এর কারণ। 

3/6

শত্রুঘ্ন সিনহা

এই ছবির শুটিং আশির দশকের শুরুতেই সম্পূর্ণ হয়েছিল। পরিচালনায় ছিলেন রমেশ আহুজা। অভিনয়ে ছিলেন, রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী এবং শত্রুঘ্ন সিনহা। বিশেষ চরিত্রে ছিলেন বিনোদ খান্না। এছাড়া ছিলেন মাধুরী দীক্ষিতও। 

4/6

রজনীকান্ত

এই ছবিটি ছিল একটি অ্য়াকশন-ড্রামা। রজনীকান্ত আর্মি অফিসার এবং সঞ্জয় দত্ত ছিলেন পুলিসের চরিত্রে। শ্রীদেবী ছিলেন লিড নায়িকার চরিত্রে।

5/6

শ্রীদেবী

এই ছবিতে সাদা পোশাকে তাঁর নাচের এক বিশেষ দৃশ্য়ও ছিল। এমনই শোনা যায় বলিউড মহলে। সঙ্গীত পরিচালনায় ছিলেন কিংবদন্তী ভারতীয় সঙ্গীত পরিচালক এবং গায়ক,রাহুল দেব বর্মন।

6/6

শ্রীদেবী

বহু অপেক্ষা সত্বেও এই ছবিটি শেষ পর্যন্ত রিলিজ করা সম্ভব হয়নি। বর্তমানে ছবিটি কোথায় আছে, এ সম্পর্কে কোন তথ্য়ও নেই বলিউডের কাছে।