Srijit Mukherjee | Tollywood: 'কিলবিল সোসাইটি'র মুক্তির পরই 'গুরুতর' অসুস্থ সৃজিত! ICU-তে ভর্তি পরিচালক...

Srijit Mukherjee | Tollywood: আইসিইউতে ভর্তি টলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার সৃজিত মুখোপাধ্যায়। উদ্বিগ্ন টলিপাড়া...

Apr 19, 2025, 11:39 AM IST
1/7

অসুস্থ পরিচালক সৃজিত

srijit mukherjee admitted in hospital

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার গভীর রাতে হঠাত্‍ বুকে ব্যাথার জেরে হাসপাতালে ভর্তি পরিচালক।   

2/7

অসুস্থ পরিচালক সৃজিত

srijit mukherjee admitted in hospital

জানা গিয়েছে, গভীর রাতে শরীরে হঠাৎ অস্বস্তি বোধ করতে শুরু করেন। মাথা ঘুরতে শুরু করে তাঁর। এরপরই কলকাতার বাইপাস সংলগ্ন ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

3/7

অসুস্থ পরিচালক সৃজিত

srijit mukherjee admitted in hospital

বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। হৃদরোগজনিত সমস্যার কারণেই পরিচালক অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন চিকিত্‍সকরা। 

4/7

অসুস্থ পরিচালক সৃজিত

srijit mukherjee admitted in hospital

তবে, টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার পরই চিকিত্‍সকরা অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বলতে পারবেন। টলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার সৃজিত মুখোপাধ্যায়।

5/7

অসুস্থ পরিচালক সৃজিত

srijit mukherjee admitted in hospital

২০১০ সালে প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার মাধ্যমে লাইমলাইটে আসেন। এরপর বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি', মিশর রহস্য,জাতিস্মর, চতুষ্কোণ সহ অনেক ছবির পরিচালনা করেছেন।

6/7

অসুস্থ পরিচালক সৃজিত

srijit mukherjee admitted in hospital

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'কিলবিল সোসাইটি'। আগামী শনি ও রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল।   

7/7

অসুস্থ পরিচালক সৃজিত

srijit mukherjee admitted in hospital

কিন্তু তার আগেই ঘটল বিপত্তি। সৃজিত মুখোপাধ্য়ায় আচমকা অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন টলিপাড়া।