SSC Big Update: এসএসসি মামলায় বিগ বিগ আপডেট! কোনও বয়সে ছাড় নয়... কড়া সুপ্রিম নির্দেশ...

Written BySUDESHNA PAUL
Published: Jan 19, 2026, 12:30 PM IST|Updated: Jan 19, 2026, 12:43 PM IST

Supreme Court on SSC: নোটিস জারি করা হল সব পক্ষকে। দু' সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ।

SSC-তে বয়সে ছাড় নয়!1/10

SSC-তে বয়সে ছাড় নয়!

রাজীব চক্রবর্তী: এসএসসি মামলায় বড় আপডেট। বয়সের ছাড় দিয়ে এসএসসি ইন্টারভিউ মামলায় কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 

SSC-তে বয়সে ছাড় নয়!2/10

SSC-তে বয়সে ছাড় নয়!

বয়সের ছাড় দিয়ে এসএসসি ইন্টারভিউতে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। 

SSC-তে বয়সে ছাড় নয়!3/10

SSC-তে বয়সে ছাড় নয়!

অকৃতকার্য অথচ যোগ্য প্রার্থীদের বয়সের ছাড় দিয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করেছিল স্কুল সার্ভিস কমিশন।

SSC-তে বয়সে ছাড় নয়!4/10

SSC-তে বয়সে ছাড় নয়!

সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিনোদ চন্দ্রনের বেঞ্চের নির্দেশ। । নোটিস জারি করা হল সব পক্ষকে। 

SSC-তে বয়সে ছাড় নয়!5/10

SSC-তে বয়সে ছাড় নয়!

দু' সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ। দু সপ্তাহ পরে পরবর্তী শুনানি।

SSC-তে বয়সে ছাড় নয়!6/10

SSC-তে বয়সে ছাড় নয়!

২০১৬ এসএসসি পরীক্ষায় যোগ্য কিন্তু চাকরি না পাওয়া প্রার্থীদের পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 

SSC-তে বয়সে ছাড় নয়!7/10

SSC-তে বয়সে ছাড় নয়!

প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। 

SSC-তে বয়সে ছাড় নয়!8/10

SSC-তে বয়সে ছাড় নয়!

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ খুব স্পষ্ট।

SSC-তে বয়সে ছাড় নয়!9/10

SSC-তে বয়সে ছাড় নয়!

সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ, মূল মামলায় রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্ট সব যোগ্য কিন্তু পরীক্ষায় নির্বাচিত না হওয়া প্রার্থীদের ফের পরীক্ষায় বসতে দেওয়ার জন্য দরজা খুলে দিতে চায়নি। 

SSC-তে বয়সে ছাড় নয়!10/10

SSC-তে বয়সে ছাড় নয়!

শুধুমাত্র যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরি করছিলেন তাদের জন্যই বয়সের ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল।