Stolen Nepali Statue Returns To Its Temple: অবিশ্বাস্য! অলৌকিক! ৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে!

Written BySubhapam Saha
Published: Sep 09, 2025, 07:25 PM IST|Updated: Sep 09, 2025, 07:25 PM IST

Stolen Nepali Statue Returns To Its Temple: অবিশ্বাস্য! অলৌকিক! ৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে! অভাবনীয় বললেও কম বলা হবে...

Stolen Nepali Statue Returns To Its Temple1/7

৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে!

নেপালে রাজনৈতিক অস্থিরতা নতুন নয়। কাঠমান্ডু এখন জ্বলছে।ছাত্র-যুবদের বিক্ষোভে গত সোমবারের পর  আজ, মঙ্গলবারও উত্তাল নেপাল। সম্প্রতি সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নেপাল সরকার। তা ঘিরেই বিতর্কের সূত্রপাত। তবে বছর চারেক আগে এই কাঠমান্ডুর এক ঘটনাই চমকে দিয়েছিল!

 

Stolen Nepali Statue Returns To Its Temple2/7

৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে!

প্রায় চার দশক পর কাঠমান্ডুতে হিন্দু দেবতা লক্ষ্মী-নারায়ণের একটি শতাব্দী প্রাচীন পাথরের মূর্তি তাঁর মন্দিরে ফেরে। ১৯৮৪ সালের এক সন্ধ্যায় লক্ষ্মী-নারায়ণের মূর্তি মন্দির থেকে উধাও হয়ে গিয়েছিল। মূর্তিটি প্রথম ইতিহাসবিদ কৃষ্ণ দেবের 'ইমেজেস অফ নেপাল' (১৯৮৪) বইয়ে প্রকাশিত হয়েছিল এবং চুরির ঘটনাটি প্রথম লৈন সিং বাংদেলের 'স্টোলেন ইমেজেস অফ নেপাল' (১৯৮৯) বইয়ে নথিভুক্ত করা হয়েছিল।

 

Stolen Nepali Statue Returns To Its Temple3/7

৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে

১৯৫৬ সালে, নেপাল প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন পাস করে, যা দেশ থেকে ঐতিহাসিক মূর্তি রফতানি নিষিদ্ধ করে। পাঁচের দশকে নেপাল বিদেশিদের জন্য তার সীমানা খুলে দেয়। আটের দশকে হাজার হাজার পর্যটক কাঠমান্ডুতে যেতে শুরু করেন। তারপর থেকে মন্দির-মঠ থেকে শিল্প ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে এবং জাদুঘরে প্রদর্শিত হতে থাকে। অনুমান করা হয় যে, কাঠমান্ডু উপত্যকা থেকে অর্ধেকেরও বেশি ঐতিহাসিক শিল্পকর্ম চুরি হয়ে যায়।

 

Stolen Nepali Statue Returns To Its Temple4/7

৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে

কাঠমান্ডু উপত্যকার বাইরে বৈকুণ্ঠ কমলাজার মূর্তি খুব কমই দেখা যায়।  এবং যেগুলি পাওয়া যায় তা প্রাচীন মূর্তিবিদ্যা থেকে নেওয়া। লক্ষ্মী-নারায়ণ ভাস্কর্যটি একটি উল্লেখযোগ্য মূর্তি যা নারায়ণ মন্দিরে ৮০০ বছর ধরে পূজা করা হয়ে আসছে। মূর্তিটি চুরির পর ১৯৯৩ সালে মূল মূর্তিটির পরিবর্তে একটি প্রতিলিপি তৈরি করা হয়েছিল।

 

Stolen Nepali Statue Returns To Its Temple5/7

৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে

১৯৯০ সালের ২২ মার্চ আন্তর্জাতিক নিলাম সংস্থা সোথবি'স এটিকে অপ্রকাশিত অর্থে বিক্রি করে এবং ১৯৯৯ সালে মূর্তিটির মূল্য ছিল প্রায় ৩০০০০-৪০,০০০ মার্কিন ডলার। মূর্তিটির উৎপত্তি প্রমাণের জন্য সোথবি'সের কাছে নিলাম সম্পর্কে কোনও রেকর্ড ছিল না। পরে শিল্প সংগ্রাহক ডেভিড টি ওসলি, ডালাস মিউজিয়াম অফ আর্টকে মূর্তিটি ধার দেন।

 

Stolen Nepali Statue Returns To Its Temple6/7

৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে

২০১৯ সালে, ডালাস মিউজিয়াম অফ আর্ট, নেপালে অবস্থিত মার্কিন দূতাবাসকে মূর্তিটি সম্পর্কে জানায়। পরবর্তীতে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, জাদুঘর এবং ও ঋণদাতার সঙ্গে যোগাযোগ করে পারস্পরিক সমাধানে পৌঁছাতে এবং এই গুরুত্বপূর্ণ বস্তুটি নেপালে স্থানান্তর কার্যকর করতে সাহায্য করে। মার্কিন দূতাবাস, কূটনৈতিক নিরাপত্তা পরিষেবার বিদেশি অপরাধ তদন্ত, নেপাল পুলিস এবং ডালাস মিউজিয়াম অফ আর্টের সঙ্গে এক মাসব্যাপী তদন্ত হয়। ৫ মার্চ ২০২১ তারিখে এফবিআই-এর উপ-সহকারি পরিচালক টিমোথি ডানহাম লক্ষ্মী-নারায়ণের মূর্তিটি, মার্কিন যুক্তরাষ্ট্রে নেপালের রাষ্ট্রদূত যুবরাজ খাতিওয়াদার কাছে হস্তান্তর করেন। 

 

Stolen Nepali Statue Returns To Its Temple7/7

৪০ বছর আগের চুরি যাওয়া লক্ষ্মী-নারায়ণ ফিরলেন পালকি চড়ে

নেপালে মূর্তি আসার পর এরপর ভক্তরা মূর্তিটি পালকিতে করে কাঠমান্ডুর উপকণ্ঠে অবস্থিত মন্দিরে নিয়ে যান। চুরির প্রায় চার দশক পর ২০২১ সালের ডিসেম্বরে মূর্তিটি তার মূল মন্দিরে পুনরায় স্থাপন করা হয়।