Earthquake in Kolkata: সকাল ১০.১০-এ ভূমিকম্পে কেঁপে উঠল কল্লোলিনী কলকাতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। তীব্র আতঙ্কে গোটা শহর। ১২ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার কেঁপে উঠল কলকাতা। সকাল ১০ টা ১০ মিনিটে কলকাতায় ভূমিকম্প। আচমকা তীব্র কম্পন অনুভূত হওয়ায় গোটা শহরে আতঙ্ক।
2/6১২ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উত্সস্থল বাংলাদেশ। কেন্দ্র নরসিংদিতে, ঢাকা থেকে প্রায় ৫০ কিমি দূরে, এবং ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি। কম্পনের মাত্রা ৫.৭ রিখটার। প্রথমে এর প্রভাব পড়ে উত্তরবঙ্গে। সেখানে কোনও কোনও এলাকায় ৩.৫ রিখটার কম্পন।
3/6আফটার শকে কেঁপে ওঠে দক্ষিণবঙ্গ।
4/6কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। কোচবিহার, দক্ষিণ ও উত্তর দিনাজপুরেও কম্পন অনুভূত হয়েছে।
5/6অসমের গুয়াহাটি, আগরতলা এবং শিলং-সহ কিছু শহরের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন।
6/6শুক্রবার ভোরে কেঁপে ওঠে পাকিস্তানও। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানেও ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।