West Bengal Weather Update: পারদ পতন কলকাতায়। দিন-রাতের তাপমাত্রা হুড়মুড়িয়ে নেমেছে। উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার বাধা আসার আশঙ্কা।
1/7অয়ন ঘোষাল: হুড়মুড়িয়ে পারদ পতন কলকাতায়। পরশু রাতের তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি। গতকাল রাতের তাপমাত্রা ২১.৬ ডিগ্রি। অর্থাৎ রাতারাতি প্রায় সাড়ে ৩ ডিগ্রি পারদ নেমেছে শহরে।
2/7একইভাবে দিনের তাপমাত্রাও নেমেছে। পরশু দিনের তাপমাত্রা ৩১.১ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি। আজ আরও সামান্য কমে সেই পারদ ৩০ ডিগ্রি বা তারও সামান্য নিচে নামতে পারে।
3/7আগামী ৭২ ঘণ্টায় রাজ্য জুড়ে পারদ পতনের পূর্বাভাস। জেলা ভেদে গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের ইঙ্গিত। সোমবারের মধ্যে কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নামতে পারে। পশ্চিমের জেলায় রাতের পারদ নামতে পারে ১৪ বা ১৫ ডিগ্রিতে।
4/7গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নতুন করে তৈরি হওয়া সেগ্রিগেশন জোন হাওড়ার উলুবেড়িয়া এবং উদয়নারায়নপুর সেয়ানে সেয়ানে টেক্কা দিতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাকে।
5/7উত্তরবঙ্গের পার্বত্য জেলায় রবিবারের মধ্যে রাতের পারদ সিঙ্গল ডিজিটে নামতে পারে। উত্তরের সমতলের জেলায় পারদ নামতে পারে ১৩ বা ১৪ ডিগ্রির ঘরে।
6/7নভেম্বরের মাঝামাঝি সময়ের পর দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার বাধা আসার আশঙ্কা। সেক্ষেত্রে পারদ পতনের এই ট্রেন্ড সাময়িক বাধাপ্রাপ্ত হতে পারে বলে লং টার্ম আউটলুকে জানাচ্ছে নয়াদিল্লির মৌসম ভবন। সেই বাধা কেটে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই দেশ জুড়ে জাঁকিয়ে শীত।
7/7লা নিনা বা শীতল বছর হওয়ার সুবাদে ভারতবর্ষের এবারের শীত কনকনে এবং দীর্ঘমেয়াদি হতে চলেছে বলে এখনও পর্যন্ত পূর্বাভাস। সেক্ষেত্রে বড়দিনের আগে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার বাধা তৈরি না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে টানা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীতের দীর্ঘমেয়াদি বা স্থায়ী ইনিংস চলতে পারে।