Agnidev Chatterjee-Sudipa Chatterjee: বুধবার অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চট্টোপাধ্যায়ের বিবাহবার্ষিকী। এদিন প্রথমবার সবার সঙ্গে একটি বিশেষ কথা শেয়ার করলেন সুদীপা। সঞ্চালিকা, অভিনেত্রী, চিত্রনাট্যকার লেখেন ৫ বছরে তাঁর ২ বার বিয়ের কথা।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সুদীপা চট্টোপাধ্যায়ের বিবাহবার্ষিকী। এদিন প্রথমবার সবার সঙ্গে একটি বিশেষ কথা শেয়ার করলেন সুদীপা।
2/7দীর্ঘদিনের প্রেম তাঁদের। বেশ কিছু বছর লিভ ইনে থাকার পর ২০১৭ সালে আইনি বিয়ে করেন তাঁরা। সেসময় কম কটাক্ষ শুনতে হয়নি সুদীপাকে।
3/7এদিন সুদীপা লেখেন, "Agnidev Chatterjee- the man of the house, যার সাথে আমার পর পর দুবার বিয়ে হয়েছে ( বিশেষ একটি ধার্মিক কারণে),৫ বছর আগে আর ৫ বছর পরে । দিনটা একই- ৯ জুলাই" ।
4/7সুদীপা লেখেন, "এই একটি মানুষের সাথে বিগত ১৫ বছরে,এক একটা দিন কেটেছে,এক একটা যুগের মতো । করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা- এই একই মানুষকে যেন,প্রতি জন্মে আমি আমার স্বামী হিসেবে পাই" ।
5/7সুদীপা লেখেন, "আমাকে আমার স্বামী আক্ষরিক অর্থে- ‘মানুষ’ করেছেন। কীভাবে কোথা বলতে হয়,কীভাবে সাজতে হয়,কোন অনুষ্ঠানে কী রং পরতে হয়( দিনের অনুষ্ঠানে যে গাঢ় রঙ পরতে নেই- সেটাও আমি জানতাম না), কীভাবে কাঁটা চামচে খেতে হয়,সব। সব"।
6/7সুদীপা লেখেন, "আমি যে চিত্রনাট্য লিখতে পারি- সেকথাও জেনেছি,ওঁর থেকেই… আমি ছোটদের নিয়ে ভালো কাজ করতে পারবো,এটাও জানতাম না। জোর করে,আমাকে দিয়ে উনি পরিচালনা করলেন- ‘ববির বন্ধুরা’,( হইচই এ ছবিটা পারলে একবার দেখে নেবেন। হাসতে পারবেন কিছুক্ষণ..)।"
7/7সুদীপা লেখেন, "আজ তাই,ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে আমার জীবনে উপহার হিসেবে পাঠাবার জন্য। প্রতি জন্মে- তোমাকেই পাশে পেতে চাই। ইঁদুর,ছুঁচো,মাছ,পাখি,চামচিকে,মানুষ- যা হয়ে জন্মাই, অগ্নিদেভ,তোমাকেই পাশে চাই। ভালোবাসি।"