Sufiyan Muqeem Creates History: ১১-র খেলায় ১২ নম্বরে ব্যাট! তাও আবার রানের বিশ্বরেকর্ড, ইতিহাসে বোলার সুফিয়ান মুকিম

Sufiyan Muqeem Creates History: পাক স্পিনার সুফিয়ান মুকিম যা করলেন, তা শুনে চমকে গিয়েছে বাইশ গজ...  

Apr 04, 2025, 01:27 PM IST
1/6

নিউ জ়িল্যান্ডের পাকিস্তান সফর

Pakistan Tour Of New Zealand

৫ টি-টোয়েন্টিআই ও ৩ ওডিআই ম্যাচের সিরিজ খেলতে নিউ জ়িল্যান্ডে এসেছে পাকিস্তান (Pakistan tour of New Zealand 2025)। আয়োজক দেশ ৪-১ টি টোয়েন্টি সিরিজ জিতেছে। শুরু হয়েছে ওডিআই সিরিজ।   

2/6

নিউ জ়িল্যান্ডের পাকিস্তান সফর

Pakistan Tour Of New Zealand

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৭৩ রানে জিতেই  নিউ জ়িল্যান্ডে ওডিআই সিরিজের শুভারম্ভ করেছিল। সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ হয়েছিল হ্যামিলটনের সেডন পার্কে! এই ম্যাচ ৮৪ রানে জিতে, কিউয়িরা এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরেছে। পাকিস্তান হারলেও চর্চায় কিন্তু সেই দেশেরই একজন!   

3/6

ইতিহাস লিখলেন স্পিনার সুফিয়ান মুকিম

Sufiyan Muqeem Creates History

কে না জানে যে, ক্রিকেট ১১ জনের খেলা, সেখানে সুফিয়ান মুকিম ১২ নম্বরে ব্যাট করলেন, তাও আবার রানের বিশ্বরেকর্ড করলেন। বল হাতে সুফিয়ান ছাপ রেখেছিলেন  ম্যাচে। নির্দিষ্ট কোটার ১০ ওভার হাত ঘুরিয়ে পাক লেগ স্পিনার তুলে নিয়েছিলেন ২ উইকেট, এরপর ব্যাট হাতেও তিনি তাক লাগিয়ে দিলেন!   

4/6

নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান, দ্বিতীয় ওডিআই

 New Zealand vs Pakistan, 2nd ODI

সেডন পার্কে মিসেল ব্রেসওয়েলরা টস জিতে ব্যাটিং করেছিলেন। মহম্মদ রিজওয়ানদের বিরুদ্ধে ৮ উইকেটে ২৯২ রান তুলেছিল নিউ জ়িল্যান্ড। জবাবে পাকিস্তান ২০৮ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে নয়ে ব্যাট করতে নেমেছিলেন পেসার হারিস রউফ। কিন্তু তিনি হেলমেটে হেলমেটে আঘাত পেয়ে আহত ও অবসৃত হয়েছিলেন। পাকিস্তান কনকাসন সাব হিসেবে সুফিয়ানকে নামিয়েছিল। যিনি ১০ বল খেলে ১৩ রানে অপরাজিত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করে সর্বাধিক রান করার ইতিহাস লেখেন সুফিয়ান। 

5/6

সুফিয়ানের রেকর্ড

Sufiyan Muqeem Record

ওডিআই ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস লিখেছেন সুফিয়ান। তিনিই প্রথম যিনি এই সংস্করণে ১১ নম্বরের পরে ব্যাট করে রান পেলেন!সামগ্রিকভাবে, সুফিয়ান খেলার তিন ফরম্যাটে মাত্র দশম খেলোয়াড়, যিনি ১২ নম্বরে খেললেন। ২৫ বছর বয়সী সুফিয়ান, ১০ বলে ১৩ রানের অপরাজিত ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করে সর্বাধিক রানের রেকর্ড করলেন। ১০ রানের বেশি রান করা প্রথম ব্যাটারও তিনি!   

6/6

আন্তর্জাতিক ক্রিকেটে কি ১২ নম্বরে ব্যাট করা যায়?

Can anyone bat at number 12 in international cricket?

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে কেউ ব্যাট করতেই পারে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কাউকে ১২ নম্বরে ব্যাট করতে দেখেছিল। কারণ সেই বছরই আইসিসি কনকাশন সাব চালু করেছিল! যে নিয়মে মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড় বদলির নিয়ম চালু হয়েছিল। এই নিয়মে কোনও খেলোয়াড় যদি মাথায় আঘাত পান বা কনকাশন হয়, তবে লাইক টু লাইক বা একই রকম ভূমিকা পালন করা খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে পারে দলগুলি। ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে জার্মেইন ব্ল্যাকউডকে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ১২ নম্বরে ব্যাট করেছিলেন।