Sun Ketu Yukta Yoga: রবি-রাহু যোগে জন্মাষ্টমীর পরেই ঘোর অশুভ! আসছে কঠিন সময়! জেনে নিন, কোন কোন রাশিকে থাকতে হবে বেশি সতর্ক...

Written BySoumitra Sen
Published: Aug 17, 2025, 05:49 PM IST|Updated: Aug 17, 2025, 05:49 PM IST
Sun Ketu Yukta Yoga Sun Rahu Yukta Yoga: রবির স্থান বিস্তৃত। রবিকে কর্মক্ষেত্রের, পিতার সঙ্গে সম্পর্কের এবং শারীরিক সুস্থতার কারক গ্রহ বলে মনে করা হয়। এবার কী হবে? রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করার ফলে এই সব বিষয়ের উপর প্রভাব পড়বে।
কর্মক্ষেত্র, পিতার সঙ্গে সম্পর্ক, সুস্থতা1/7

কর্মক্ষেত্র, পিতার সঙ্গে সম্পর্ক, সুস্থতা

রবির স্থান বিস্তৃত। রবিকে কর্মক্ষেত্রের, পিতার সঙ্গে সম্পর্কের এবং শারীরিক সুস্থতার কারক গ্রহ বলে মনে করা হয়। এবার কী হবে? খুব স্বাভাবিক ভাবেই রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করার ফলে এই সমস্ত ক্ষেত্রের উপর এর অশুভ প্রভাব পড়বে।

সূর্যের নিজের জায়গা2/7

সূর্যের নিজের জায়গা

সূর্যের নিজের জায়গা সিংহরাশি। অবশেষে সেখানেই এলেন তিনি। সিংহ এমনিতে আত্ম-মর্যাদা, সৃজনীশক্তি ও নেৃত্বতের জন্য় দায়ী। সূর্য এখানে কেতুর সঙ্গে যুক্ত হবেন। এক্ষেত্রে প্রবল আধ্যাত্মিক প্রবাহ বইবে। তবে কয়েকটি রাশির জন্য সময়টা মোটেই ভালো হবে না।

কর্কট রাশি থেকে সিংহে সূর্য 3/7

কর্কট রাশি থেকে সিংহে সূর্য

আজ ১৭ অগাস্ট সূর্য রাশি পরিবর্তন করলেন। কর্কট রাশি থেকে সূর্য আজ সিংহে গমন করলেন। এর ফলে রবি ও রাহুর মধ্যে সংযোগ স্থাপিত হবে। এর ফলে অনেক কিছুর উপরেই এর নেতিবাচক প্রভাব পড়বে। 

কারা কারা সেই তালিকায়?4/7

কারা কারা সেই তালিকায়?

সেই প্রভাব কারো-কারোর ক্ষেত্রে ভাল হলেও, তিনটি রাশির জন্য সেই প্রভাব অত্যন্ত খারাপ হবে। কারা আছেন সেই তালিকায়? দেখে নিন!

কন্যা5/7

কন্যা

কন্যা রাশির জীবনে এ সময়ে নানা অশুভ ঘটনা ঘটবে। পিতৃস্থানীয়ের শরীরে সমস্যা দেখা দিতে পারে। এরই সঙ্গে কন্যা রাশির জাতক-জাতিকাদের শরীরও ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কাজের চাপ বাড়তে পারে।

বৃশ্চিক6/7

বৃশ্চিক

বৃশ্চিকের জন্যও এই সময়টা ভাল যাবে না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনেরা এঁদের অযথা হয়রান করতে পারেন। রোগব্যাধি পিছু ছাড়তে চাইবে না এঁদের। কাজের জায়গায় নানা বদল ঘটতে পারে। শরীরের হাল আরও খারাপ হতে পারে।

মকর7/7

মকর

মকর রাশির জাতক-জাতিকাদেরও সূর্য-রাহুর এই যোগসময়টায় বেশ সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে বিপদ আসতে পারে। পদোন্নতি আটকে যেতে পারে। সংসারেও মন বসবে না। বাবার সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকবে। অসুস্থ হয়ে পড়তে পারেন।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)