Physiotherapist Death: নিজের বাবা-মাকে এত ছোটখাটো বিষয় জানিয়ো না..., হবু স্বামীকে মেসেজ লিখেই পছন্দের রুফটপ ক্যাফে থেকে ঝাঁপ রাধিকার!

Written BySoumita Khan
Published: Nov 24, 2025, 11:37 AM IST|Updated: Nov 24, 2025, 11:37 AM IST

Surat suicide: পরিবারের কেউ মেনে নিতে পারছে না, রাধিকা আচমকাই এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।

ফিজিওথেরাপিস্টের আত্মহত্যা1/8

ফিজিওথেরাপিস্টের আত্মহত্যা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র দু'মাস বাকি বিয়ের। তার আগেই তরুণীর চরম সিদ্ধান্ত। শপিং কমপ্লেক্সের নয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ২৮ বছর বয়সী রাধিকা। ঘটনাটি ঘটে ২১ নভেম্বর, সন্ধ্যে ৭.১৫-তে সুরাটের বিজনেস হাব ভবনে অবস্থিত টি পার্টনার ক্যাফেতে।

 

হবু বরের সঙ্গে যেতেন ওই ক্যাফেতে2/8

হবু বরের সঙ্গে যেতেন ওই ক্যাফেতে

পুলিস জানিয়েছে, রাধিকা প্রায়শই ওই ক্যাফেতে তাঁর হবু বরের সঙ্গে যেতেন। কিন্তু সেদিন তিনি একাই গিয়েছিলেন। আচমকা রাধিকা কেন এই সিদ্ধান্ত নিলেন, তা এখনও জানা যায়নি।

কে এই রাধিকা?3/8

কে এই রাধিকা?

রাধিকা মূলত জামনগর জেলার কালাবাদ তালুকের মোতি ভেগড়ি গ্রামের বাসিন্দা। তবে তিনি পরিবার-সহ বিশ্ব রেসিডেন্সি সারথানা, শ্যামধাম মন্দিরের কাছে থাকতেন। রাধিকার বাবা একজন হিরের কারখানায় জুয়েলারের কাজ করেন। রাধিকা নিজে একজন ফিজিওথেরাপিস্ট। তিনি নিজে একটি ফিজিও ক্লিনিক চালাতেন।

ছয় মাস আগেই বাগদান4/8

ছয় মাস আগেই বাগদান

আরও জানা গিয়েছে, ছয় মাস আগেই তিনি বাগদান সারেন। ২০২৬-এর ১৯ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যেবেলা তিনি তাঁর হবু বরের সঙ্গে ফোনে কথা বলতেন। ২১ নভেম্বরও তিনি তাঁর প্রতিদিনের রুটিন মেনেই চলছিলেন।

স্বাভাবিক ডেইলি রুটিন5/8

স্বাভাবিক ডেইলি রুটিন

সকালবেলায় ক্লিনিকে গিয়েছিলেন, দুপুরে বাড়ি ফিরে খাবার খেয়েছিলেন, এবং তারপর আবার কাজে ফিরেছিলেন। সন্ধ্যেবেলা তিনি অফিসের কর্মীদের জানিয়েছিলেন যে তিনি যোগী চওকের দিকে যাচ্ছেন এবং এই বলে তিনি বেরিয়ে যান।

নয় তলার ক্যাফে থেকে হঠাৎ লাফ6/8

নয় তলার ক্যাফে থেকে হঠাৎ লাফ

সন্ধ্যে প্রায় ৭:১৫ মিনিটে, রাধিকা চা পার্টনার ক্যাফেতে পৌঁছেছিলেন। কয়েকটি যুগলও সেখানে হাজির ছিল। কোনও দুঃখ বা অস্বস্তি মত আচরণও তিনি করেননি। আচমকাই রাধিকা উঠে দাঁড়ালেন, এবং রেলিংয়ের উপর দিয়ে উঠে লাফ দিলেন।

ক্যাফের কর্মীর বক্তব্য7/8

ক্যাফের কর্মীর বক্তব্য

ক্যাফের কর্মী কোবিদ আলি জানিয়েছেন, রাধিকা এক কাপ চা, একটি জলের বোতল অর্ডার দিয়েছিলেন। য় ২০ মিনিট সেখানে বসে ফোনে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। তিনি জানান, যখন তিনি রান্নাঘর থেকে বের হলেন, তখন দেখলেন রাধিকা রেলিংতে উঠে বসেছিলেন, এবং হঠাৎ লাফ দেন।

বিস্ফোরক হোয়াটস অ্যাপ চ্যাট8/8

বিস্ফোরক হোয়াটস অ্যাপ চ্যাট

পুলিস জানিয়েছে তারা রাধিকার ফোন জব্দ করেছে। তাঁর হোয়াটস অ্যাপ চ্যাট খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রাধিকা তাঁর হবু বর লিখেছেন, 'ছোটখাটো বিষয় তুমি তোমার বাবা-মাকে জানিও না।' পুলিস ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...  iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১ কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭ ২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)