Pahalgam Terror Attack: রক্তাক্ত কাশ্মীরে বুকফাটা কান্না! চার পরিবারের মুখে, রাখে হরি মারে কে...

Pahalgam Terror Attack: ভাগ্যের ফেরে বেঁচে ফিরে, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন ভয়ে ত্রস্ত পর্যটকরা-

| Apr 28, 2025, 04:35 PM IST
1/8

পহেলগাঁও জঙ্গি হামলা

Pahalgam terror attack

সম্প্রতি কাশ্মীরের অনন্তনাগে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন পর্যটকরা। ভাগ্যের জেরে বেঁচে ফিরে জানালেন সেই ভয়ংকর অভিজ্ঞতা।

2/8

ভয়ংকর হত্যালীলা

Pahalgam terror attack

কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে আসা ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে লস্কর-এ-তৈয়বার সন্ত্রাসবাদীরা। 

3/8

ভারতের মার

pahalgam tarror attack

এরপরই সিন্ধুর জলবন্টন চুক্তি-সহ আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল ও পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত।

4/8

রাখে হরি মারে কে?

pahalgam terror attack

যেখানে ঘুরতে গিয়ে বিপদে পড়লেন পর্যটকরা, সেখানে ফলত ভাগ্যের ফেরেই বেঁচে ফিরলেন কিছু পর্যটক। ফিরে এসে বললেন সেই ভয়ানক অভিজ্ঞতা।

5/8

দুঃস্বপ্নের ভূস্বর্গ

pahalgam terror attack

বিয়ের মাত্র ২ মাস পর গুজরাতের সোনি দম্পতি হানিমুনে গিয়েছিলেন 'মিনি সুইজারল্যান্ডে'। ম্যাগি খেতে দাঁড়িয়েছিলেন পথে, হঠাত্‍ গুলির শব্দে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের জায়গায় থাকতে পারতেন তাঁরাও।

6/8

ভয়ংকর অভিজ্ঞতা

Pahalgam terror attack

সপরিবারে মোট ১১ জন মিলে ঘুরতে এসেছিলেন কেরালার অ্যালবি জর্জ ও তাঁর স্ত্রী লাবণ্য। পরিকল্পনা ছিল সেই অভিশপ্ত জায়গায় যাওয়ারও, কিন্তু পথে একটি রেস্তোঁরায় খাবারে বেশি নুন দেওয়ায়, খাবার পাল্টে খেতে গিয়ে দেরি হয়ে যায়। সেখানেই খবর পেয়ে ফিরে যান তাঁরা।

7/8

গন্ডোলা রাইডে বাঁচল নাগপুর পরিবার

Pahalgam terror attack

গুলমার্গের গন্ডোলা রাইড বাতিল হওয়ায় প্রাণে বেচেঁ যায় নাগপুরের আর এক পরিবার, তাদের বৈসরণে যাওয়ার দিন পিছিয়ে যায় ও পরে তাঁরা ওই ঘটনা জানতে পেরে নাগপুরে ফিরে যায়।

8/8

কলমা পড়েই বাঁচলেন হিন্দু অধ্যাপক

Pahalgam terror attack

জেনে জেনে হিন্দু নিধন করছিল জঙ্গিরা। সেই সময় স্পষ্টভাবে কলমা উচ্চারণ করে বেঁচে গেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য ও তাঁর পরিবার।