Suvendu Adhikari Bengal CM Announced: আজ বিজেপি পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন দিলীপ ঘোষ। অন্য বিধায়করা তাতে সমর্থন জানান।
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
2/9এদিকে এখনও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ফেসবুক পেজে জ্বলজ্বল করছে, "Honourable Chief Minister, West Bengal" লেখা।
3/9শুধু ফেসবুক প্রোফাইল নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এক্স হ্যান্ডেলেও জ্বলজ্বল করছে,"Honourable Chief Minister, West Bengal" লেখা।
4/9আর যা নিয়ে ইতিমধ্য়েই রঙ্গ-তামাশা, মশকরা, মিমে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
5/9২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
6/9বিজেপির গেরুয়া ঝড়ের কাছে ভরাডুবি ঘটেছে তৃণমূলেরও। ২০৭ বিধায়ক নিয়ে শনিবার, ৯ মে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার।
7/9কিন্তু হেরে গেলেও পদত্যাগ করতে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, তিনি পদত্যাগ করবেন না। কারণ, এটা জনতার রায় নয়।
8/9এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল এন কে রবি। যারফলে আক্ষরিক অর্থেই প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
9/9কিন্তু তারপরেও, এমনকি শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জ্বলজ্বল করছে লেখা, "Honourable Chief Minister, West Bengal."