Swata khan and Ariyan Khan: বিভিন্ন ব্যাঙ্কে একাউন্ট খুলেছিল শ্বেতা খান। কী তার উদ্দেশে ছিল সব জানতে আজ আদালতে পুলিস হেফাজতের আবেদন করে তদন্তকারীরা
1/6বাঁকড়াকাণ্ডে নয়া মোড়। শ্বেতা খানের বিরুদ্ধে জালিয়াতির মামলা শুরু করল পুলিস। -তথ্য-দেবব্রত ঘোষ
2/6সোদপুরের এক মহিলাকে মারধর ও অন্যান্য অভিযোগ ছিল শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের বিরুদ্ধে। -তথ্য-দেবব্রত ঘোষ
3/6বিভিন্ন নামে আধার কার্ড,ভোটার কার্ড,প্যান কার্ড বানিয়েছিল সে। এসব ডকুমেন্টস দিয়ে বিভিন্ন ব্যাঙ্কে একাউন্ট খুলেছিল শ্বেতা খান। কী তার উদ্দেশে ছিল সব জানতে আজ আদালতে পুলিস হেফাজতের আবেদন করে তদন্তকারীরা। -তথ্য-দেবব্রত ঘোষ
4/6ওই আবেদনের ভিত্তিতে পাঁচ দিনের পুলিস হেফাজত হয়। তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে। এছাড়া তার একটি অন্য নম্বরের মোবাইল বাজেয়াপ্ত করতে চায় পুলিস। -তথ্য-দেবব্রত ঘোষ
5/6সরকারি আইনজীবী তারাগতি ঘটক বলেন, ফুলটুসি ওরফে শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানকে ৫ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল তদন্তকারী সংস্থা। -তথ্য-দেবব্রত ঘোষ
6/6বেশকিছু আর্থিক লেনদেনের বিষয়ে জানার ছিল। সেই কথা শুনে সিজেএম ৫ দিনের পুলিস কাস্টডি দিয়েছেন। কিছু নথি পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখা হবে। সেইসব নথি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে কিনা। ওইসব নথি কী ধরনের তা তদন্তের স্বার্থে এখনই বলা যাবে না। -তথ্য-দেবব্রত ঘোষ