Taj Mahal or Shiva Temple: 'তেজোমহালয়' শিবমন্দিরের জায়গাতেই 'তাজমহল'? জানুন, শাহজাহানের অপূর্ব কীর্তির পিছনের শিবরহস্য...

Written BySoumitra Sen
Published: Aug 10, 2025, 03:28 PM IST|Updated: Aug 10, 2025, 03:28 PM IST
Taj Mahal Shiva Temple Tejo Mahalaya Tejo Mahal: ১৯৭০-এর দশকে হিন্দুত্ববাদী ইতিহাসচর্চার অন্যতম পুরোধা পি এন ওক এই তত্ত্বের প্রবক্তা। এ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। কিন্তু ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এ নিয়ে তাদের মত পরিষ্কার জানিয়ে দিয়েছে।
শিবমন্দির 1/7

শিবমন্দির

প্রেমের সমাধি ঘিরে যে এত অ-প্রেমের বাতাবরণ তৈরি হতে পারে, কেউ কি ঘুণাক্ষরেও আঁচ করেছিল? এটা অবশ্য আজকের নয়। খুব পুরনো একটা বিতর্ক। এক শ্রেণির ইতিহাসবিদদের দাবি, আজকে যা তাজমহল, একদা সেটা নাকি ছিল এক শিবমন্দির। এরপর আরটিআই-এর দাবিও এতে ঢুকে পড়ে। আসুন, ইতিহাস- আরটিআই- ইতিহাসবিদ- সুপ্রিম কোর্ট- এএসআই-সহ পুরনো এই বিতর্কটিকে আর একবার ফিরে দেখি আমরা।

জয়সিংহয়ের সম্পত্তি 2/7

জয়সিংহয়ের সম্পত্তি

কেন এই দাবি? এর ভিত্তিটা কী? মোটামুটি এরকম একটা বয়ান মেলে: তাজমহল তৈরির আগে শাহজাহান নাকি যমুনার তীরে নয়নাভিরাম এক সম্পত্তি অধিগ্রহণ করেছিলেন। এর মালিক ছিলেন আকবরের সেনাপতি মানসিংহের পৌত্র জয়সিংহ। তাঁর সম্পত্তি নেওয়ার ক্ষতিপূরণ বাবদ শাহজাহান তৎকালীন আকবরাবাদে (এখনকার আগ্রায়) চারটি হাভেলি জয়সিংহকে দিয়েও দিয়েছিলেন।

'বাদশাহনামা'3/7

'বাদশাহনামা'

দাবি, এই সম্পত্তি হস্তান্তরের যাবতীয় দলিল, রাজকীয় ফরমান ইত্যাদির কথা হামিদ লাহোরির 'বাদশাহনামা' গ্রন্থে এবং আরও অন্য অন্য কয়েকটি গ্রন্থে লিপিবদ্ধ আছে। 

'তেজোমহালয়', 'তেজোমহাল'4/7

'তেজোমহালয়', 'তেজোমহাল'

দাবি, জয়সিংহের এই সম্পত্তি-এলাকায় ছিল একটি শিবমন্দির। সেই মন্দিরের নাম ছিল 'তেজোমহালয়', বা 'তেজোমহাল'। 

পুরুষোত্তম নাগেশ ওক-কথা5/7

পুরুষোত্তম নাগেশ ওক-কথা

১৯৭০-এর দশকে হিন্দুত্ববাদী ইতিহাসচর্চার অন্যতম পুরোধা পি এন ওক তথা পুরুষোত্তম নাগেশ ওক এই তত্ত্বের প্রবক্তা ছিলেন। ১৯৮৯ সালে তাঁর একটি বই প্রকাশিত হয়। বইটির নাম ছিল 'তাজ মহল: দ্য ট্রু হিস্টরি'। তারপর থেকে দীর্ঘ সময় ধরে এ নিয়ে টানা পোড়েন চলে।

দাবি নস্যাৎ6/7

দাবি নস্যাৎ

ওক সুপ্রিম কোর্টের কাছে বিষয়টির নিষ্পত্তির জন্য আবেদন করেছিলেন। ২০০০ সালে সুপ্রিম কোর্ট  ওকের দাবি নস্যাৎ করে দেয়।

মন্দির নয়, সৌধই7/7

মন্দির নয়, সৌধই

২০১৭ সালে আগ্রা কোর্টে এএসআই পরিষ্কার করে বলে যে, তারা এমন কোনও দৃষ্টান্ত, নজির বা প্রমাণ পায়নি, যার ভিত্তিতে বলা চলে যে, অতীতে কোনও সময় আজ যেখানে তাজমহল, একদিন সেখানে কোনও ভাবে কোনও শিবমন্দির ছিল! তাজমহল একটি সৌধ, আবেদনকারীদলের যেমন দাবিমতো কোনও মন্দির নয়। এখানে কোনও একদিন তেজোমহালয় নামের এক শিবমন্দির থাকার যে দাবি জানানো হচ্ছে, তা সম্পূর্ণ মনগড়া, কাল্পনিক।