Pakistan-China-Taliban: কোন ভয়ংকর খেলায় পাকিস্তান-চিন-তালিবান? রাশিয়ার পর শয়তান দেশও কি আফগান সরকারকে...

 ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে যুদ্ধের ভয়ংকর আবহে এ কী খবর পেল ভারত? বন্ধু দেশ রাশিয়াই পথ খুলে দিল শত্রুদেশের!

Jul 06, 2025, 06:16 PM IST

Pakistan-China-Taliban: ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে যুদ্ধের ভয়ংকর আবহে এ কী খবর পেল ভারত? বন্ধু দেশ রাশিয়াই পথ খুলে দিল শত্রুদেশের!

1/7

তালিবান

Taliban

সহিংস রক্তক্ষয়ী ইতিহাস, মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদের প্রচার, নারীদের ক্ষমতা খর্ব করা, বেসামরিক নাগরিকদের আত্রমণ! তালিবান বললেই তাদের ভাবমূর্তিতে এই ছবিগুলিই ফুটে উঠে। এই কারণেই এতদিন কোনও দেশই আনুষ্ঠানিক ভাবে আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেয়নি!   

2/7

রাশিয়ার চমক

Russia Officially Recognised The Taliban

গত বৃহস্পতিবার সারা বিশ্বকে চমকে দিয়েছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন! রাশিয়া প্রথম দেশ হিসাবে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। ভয়ংকর শাসকদের এই স্বীকৃতি যদিও অনেকেই ক্রেমলিনের কৌশলী পদক্ষেপ বলেই মনে করছেন!

3/7

এবার কি রাশিয়ার পথে পাকিস্তানও

Pakistan Next To Recognise Taliban?

সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানও নাকি রাশিয়ার মতো তালিবানকে সরকারি স্বীকৃতি দিতে চলেছে। এমনটাই জল্পনা এখন। যদিও পাকিস্তান বলছেন যে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের কোনও দ্রুততা নেই। 

4/7

এবার কি রাশিয়ার পথে পাকিস্তানও

Pakistan Next To Recognise Taliban?

মস্কোর সঙ্গে কাবুলের সঙ্গে দীর্ঘদিনে দূরত্ব মিটতেই, তালিবানের আস্থা অর্জনের পথে, বিশেষ করে পাকিস্তান এবং চিন হাঁটতে পারে বলেই পর্যবেক্ষকদের মত। সংবাদসংস্থা পিটিআই এক পাক আধিকারিককে উদ্ধৃত করে লিখেছে, 'অবশ্যই, আমরা নিজেদের স্বার্থের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। তবে বলতে পারি যে কোনও তাড়াহুড়ো নেই।'    

5/7

তালিবান-পাকিস্তান-চিন

Taliban-Pakistan-China

গত মাসে বেজিংয়ে পাকিস্তান-আফগানিস্তান এবং চিনের বিদেশমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকের পর, ইসলামাবাদ এবং কাবুল তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে।     

6/7

চিনের মাস্টারস্ট্রোক!

China Masterstroke

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও বেশি সম্পৃক্ততা নিশ্চিত করার আশায়, চিন এই চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই মনে করা হচ্ছে। ২০২৩ সালে তালিবান থেকে রাষ্ট্রদূত পর্যায়ে একজন কূটনীতিককে গ্রহণ করা প্রথম দেশ ছিল চীনই।  ওদিকে আবার তালিবানের উপর থেকে 'সন্ত্রাসবাদী' তকমা প্রত্যাহার করেছে রাশিয়া  

7/7

ইরান-ইসরায়েল যুদ্ধ

Iran-Israel War

এখনও পর্যন্ত তালিবান সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনও ইঙ্গিত দেয়নি পাকিস্তান। তবে কূটনৈতিক সম্পর্ক উন্নীত করতে সম্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের কাবুল সফরের পর থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে উন্নত হয়েছে। তাছাড়া, আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির, চলতি মাসের শেষের দিকে ইসলামাবাদ যাবন বলেই আশা করা হচ্ছে। গত মাসে তাঁর পাকিস্তান সফরের কথা ছিল, কিন্তু ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে সফরটি বিলম্বিত হয়েছিল।