Team India In Danger Explained: সামনেই এশিয়া কাপ, আর তার আগেই মাথায় আকাশ ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার! সূর্যকুমাররা হারাতে চলেছেন স্পনসর, চলে এল বিরাট আপডেট...
1/7ভারতের আসন্ন অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯-২৮ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ । গতবারের চ্যাম্পিয়নদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই। গত মঙ্গলবার অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি বেছে নিয়েছে এশিয়া কাপের ১৫ সদস্যের স্কোয়াড।
2/7আর এশিয়া কাপের ঠিক আগেই মাথায় আকাশ ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার! এশিয়া কাপে লোগোবিহীন জার্সিতেই দেখা যেতে পারে সূর্যকুমারদের! এমনই বিপদঘণ্টা বেজে গেল! লোকসভা এবং রাজ্যসভা উভয়েই পাশ হয়েছে 'অনলাইন গেমিং বিলের প্রচার ও নিয়ন্ত্রণ'! যার ফলে সকল ধরনের অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস এবং জুয়া প্ল্যাটফর্ম দেশে নিষিদ্ধ!
3/7ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম 'ড্রিম ইলেভেন', যারা ২০২৩ সালের জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর! চুক্তি অনুযায়ী বিসিসিআইয়ের সঙ্গে তিন বছরের স্পনসরশিপ রয়েছে তাদের। গত বুধবার 'দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫' পাশ হতেই এখন মহাবিপাকে টিম ইন্ডিয়া।
4/7রাষ্ট্রপতির সম্মতি মিললেই বলবৎ হবে অনলাইন গেমিং নিষিদ্ধ করার নতুন আইন! এই প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, 'যদি এটি অনুমোদিত না হয়, আমরা কিছুই করব না। বিসিসিআই কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত দেশের প্রতিটি নীতি অনুসরণ করবে।' এই পরিস্থিতিতে ড্রিম ইলেভেন জানিয়েছে, 'নগদ খেলা এবং প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছে'!
5/7অনলাইনে অর্থের বিনিময়ে খেলা এবং বাজি ধরার খেলা নিষিদ্ধ করার বিল পাশ হওয়ায়, এখন থেকে এই ধরনের খেলাগুলির প্রচার এবং অর্থায়নকে অপরাধ হিসেবেই গণ্য করা হবে। অপরাধীদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকারি পরিসংখ্যান বলছে যে ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলি ৪৫০ মিলিয়ন মানুষের থেকে বছরে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার লুটেছে!
6/7এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, সংসদের উভয় কক্ষে পাস হওয়া এই বিলটি ভারতকে গেমিং, উদ্ভাবন এবং সৃজনশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রতি আমাদের প্রতিশ্রুতিকেই তুলে ধরে। এটি ই-স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করবে। একই সঙ্গে এটি আমাদের সমাজকে অনলাইন অর্থের বিনিময়ে গেমের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করবে।'
7/7তথ্য ও ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 'সংসদে অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিল এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির। মধ্যবিত্ত ও যুবসমাজের জন্য যা ভালো তা প্রচার করে এবং যা ক্ষতিকর তা নিষিদ্ধ করে।' এখন দেখার এশিয়া কাপে সূর্যদের জার্সিতে লোগো থাকে কি থাকে না!