West Bengal Weather Update: ভোরের দিকে মৃদু শীতের পরশ এবং শহরে হালকা কুয়াশার চাদর। বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ। কাল বুধবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে।
1/7অয়ন ঘোষাল: কলকাতায় শনিবার রাতের তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। রবিবার রাতের তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। সোমবার অর্থাৎ গতকাল রাতের তাপমাত্রা ২১.৪ ডিগ্রি। অর্থাৎ ৭২ ঘণ্টায় রাতের পারদ পতন প্রায় ৪ ডিগ্রি। ফলে হঠাৎ করেই ভোরের দিকে মৃদু শীতের পরশ এবং শহরে হালকা কুয়াশার চাদর।
2/7পারদের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। শনিবার রাতে জলীয় বাষ্প ৫৬ শতাংশ। রবিবার রাতে ৭৪ শতাংশ। সোমবার রাতে মাত্র ৪১ শতাংশ।
3/7বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ। কাল বুধবার থেকে ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে। গালফ অফ মায়ানমার লাগোয়া বাংলাদেশ উপকূলে সমুদ্র আবার উত্তাল হবে। ওই এলাকায় মৎস্যজীবীদের আজ দুপুর থেকে কাল বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
4/7দক্ষিণবঙ্গের বাতাসে কাল থেকে ফের বাড়বে জলীয় বাষ্প। বুধবার, বৃহস্পতিবারে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
5/7বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবারেও হালকা বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।
6/7উত্তরবঙ্গে ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রা পতন। দিনের তাপমাত্রায় আপাতত খুব বেশি উত্থান পতন নেই। আদর্শ পর্যটন পরিবেশ।
7/7কলকাতায় কাল বুধবার সকাল পর্যন্ত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। কাল দুপুরের পর আংশিক মেঘলা আকাশ। বাড়বে জলীয় বাষ্পের পরিমান। বৃদ্ধি পাবে রাতের পারদ। তবে কলকাতায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভবনা খুবই কম।