Mamaleswar Temple in Pahalgam: পহেলগাঁওয়েই রাগে গণেশের মাথা কেটেছিলেন শিব, পরে পার্বতীর কথায় জুড়ে দেন গজমুণ্ড! সেখানেই...

Published: Apr 25, 2025, 02:40 PM IST|Updated: Apr 25, 2025, 03:08 PM IST

Mamaleswar Temple in Pahalgam: তবে ভূস্বর্গে সন্ত্রাসী হানা এই প্রথম নয়। কাশ্মীর অনেকের কাছে সন্ত্রাস এবং আতঙ্কের অপর নাম হলেও হিন্দু ধর্মেই তার একটি বিশেষ স্থান রয়েছে। এখানে মহাদেব-শিব-পার্বতীর অনেক মন্দির রয়েছে। পহেলগাঁওতে লিডার নদীর ধারে মমলেশ্বর মন্দির তাঁর মধ্যে অন্যতম।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় ২৭ জন প্রাণ হারিয়েছেন। পেহেলগাঁও এখন মৃত্যুপুরী। সেদিনের ঘটনার পর গোটা দেশে এখন শোকের আবহ। সন্ত্রাসবাদীরা বেছে বেছে ধর্ম দেখে হিন্দু পুরুষদের টার্গেট করেছিল। যারা কলমা পড়তে পারেননি তাদেরকে মাথায় গুলি করে মেরে ফেলেছে মুহূর্তেই সন্ত্রাসীরা। 

1/8

বিশিষ্ট মন্দির

মমলেশ্বর মন্দির থেকে কাশ্মীর উপত্যকার প্রাচীন এবং অন্যতম বিশিষ্ট মন্দির। দ্বাদশ শতাব্দীতে হিন্দুরা রাজা জয়সিংহ এই মন্দির নির্মাণ করেছিলেন। 

2/8

সোনার কলস

রাজা মন্দিরের ছাদে একটি সোনার কলস স্থাপন করেছিলেন। পহেলগাঁওয়ের সবচেয়ে আকর্ষণীয় ধর্মীয় স্থানগুলির মধ্যে এটিকে  বিবেচনা করা হয়। 

3/8

'মম্মাল মন্দির'

প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে শিবের উপাসনা করতে আসেন। এটি 'মম্মাল মন্দির' নামে পরিচিত। 

4/8

নন্দী মূর্তি

এই মন্দিরে দ্বার-রক্ষক হিসেবে গণেশ নিযুক্ত ছিলেন। মন্দিরের ভেতর দুটি সুন্দর নন্দী মূর্তি রয়েছে। 

5/8

শিবলিঙ্গ

ভিতরে রয়েছে শিবলিঙ্গ। শিবলিঙ্গর কাছে একটি জলের উৎস রয়েছে। কথিত রয়েছে দেবী পার্বতী গণেশকে দ্বাররক্ষক হিসেবে এখানে নিযুক্ত করেছিলেন। 

6/8

আদেশ দিয়েছিলেন পার্বতী

কেউ যাতে প্রবেশ করতে না পারে ভিতরে, তার আদেশ দিয়েছিলেন পার্বতী গণেশকে। কিন্তু দেবাধিদেব মহাদেব দরজার কাছে এসে ঢুকতে চাইলে, গণেশ তাকে বাধা দেন। 

7/8

হাতির মাথা

 এতে ক্ষুব্ধ হয়ে মহাদেব গণেশের মাথা কেটে ফেলেন। আর এরপর মহাদেব গণেশের মাথায় একটি হাতির মাথা প্রতিস্থাপন করেন। 

8/8

গজরাজের মাথা

কথিত রয়েছে যে ভগবান শিব, গজরাজের মাথা খুঁজে পেয়েছিলেন পহেলগাঁওয়ের এই মন্দিরেই। তাই হিন্দুদের কাছে এই মমলেশ্বর মন্দির খুব গুরুত্বপূর্ণ।