Ventilation Rules big Change in Hospital: ' শুধুমাত্র রোগীর পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্যই জোর করে আর ভেন্টিলেশনে রাখা যাবেনা...' দেশ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় একগুচ্ছ কড়া নিয়ম!

Published: Jan 07, 2026, 10:45 PM IST|Updated: Jan 07, 2026, 10:45 PM IST

স্বাস্থ্য কমিশন, রাজ্যের প্রত্যেকটি বেসরকারি হাসপাতালকে বলেছে, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে তা মেনে চলতে হবে।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন1/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

দেশজুড়ে বাড়ছে,বয়স্ক রোগীদের সংখ্যা। প্রয়োজন বাড়ছে আই সি ইউ ভেন্টিলেশন সাপোর্ট। যার ফলে শুধুমাত্র বিল বাড়াতে কোন দুর্নীতি না করে স্বচ্ছ ভাবে ভেন্টিলেশন যুক্ত আই সি ইউ এবং সি সি ইউ সাপোর্ট প্রদান করতে হবে।

নতুন ভেন্টিলেশন গাইড লাইন2/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

কেন রোগীকে ভেন্টিলেশনে নেওয়া হচ্ছে,তার পর্যাপ্ত কারণ উল্লেখ থাকতে হবে মেডিকেল রেকর্ডসে। 

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন3/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

শারীরিক অবস্থা না পর্যালোচনা করেই,অপ্রয়োজনে শুধুমাত্র চিকিৎসার বিল বাড়াতে, ভেন্টিলেশনযুক্ত আই সি ও সি সি ইউ সাপোর্ট এ রোগীকে রাখা যাবেনা।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন4/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

রোগীর পরিবারকে না জানিয়ে,ভেন্টিলেশনে দেওয়া যাবে না রোগীকে। রোগী যদি একাকী থাকেন বা কোনও পরিচর্যাকারী না থাকেন, সে ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

নতুন ভেন্টিলেশন গাইড লাইন5/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

ভেন্টিলেটর সাপোর্ট এবং সংশ্লিষ্ট ICU চিকিৎসার দৈনিক খরচ সম্মতির সময়ই পরিচর্যাকারীদের স্পষ্টভাবে জানাতে হবে, যাতে আর্থিক বিষয়ে পূর্ণ স্বচ্ছতা থাকে। 

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন6/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

আই সি ইউ বেড ও ভেন্টিলেশন এর খরচ আলাদা ভাবে জানাতে হবে,কোন লুকানো খরচ যেন না থাকে ,যেটা পরিবারের উপরে বোঝা হিসাবে চেপে যেতে পারে।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন7/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

প্রত্যেক হাসপাতালে ইউনিফায়েড ভেন্টিলেশনের খরচ রাখতে হবে। বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন এর খরচ, আলাদা আলাদা কেন হবে। একটি স্ট্যান্ডার্ড রেট চালু করতে হবে। 

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন8/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

এতে রোগী ও পরিবারের আর্থিক চাপ কমবে । যাতে কোনো ধরনের বৈষম্য বা অতিরিক্ত আদায়ের সুযোগ না থাকে।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন9/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

নতুন প্রস্তাব অনুযায়ী,ভেন্টিলেটর চার্জ কেবলমাত্র তখনই নেওয়া যাবে, যখন যন্ত্রটি সক্রিয়ভাবে রোগীর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন10/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ১৪ দিনের বেশি সময় ধরে ভেন্টিলেটরে থাকা প্রতিটি রোগীর ক্ষেত্রে হাসপাতালকে মাসিক অভ্যন্তরীণ অডিট করতে হবে। 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন11/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

এই অডিটে দীর্ঘমেয়াদি ভেন্টিলেশন চালিয়ে যাওয়ার ক্লিনিক্যাল যৌক্তিকতা রয়েছে কিনা পর্যালোচনা করতে হবে। সিদ্ধান্ত পর্যালোচনার জন্য প্রতিটি হাসপাতালে একটি বহুবিভাগীয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন12/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার পর থেকে, পরিবারের কাছে আতঙ্ক তৈরি করা যাবে না। চিকিৎসককে আলোচনা করে বোঝাতে হবে গোটা বিষয়টা।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন13/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশিকাগুলি কার্যকরভাবে প্রয়োগ করা হলে রোগী ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষা যেমন বাড়বে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় হবে।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন14/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

রাজ্যের স্বাস্থ্য কমিশনের তরফ থেকে, এই গাইড লাইন যাতে রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলি মেনে চলে। সেজন্য কঠোর নির্দেশ জারি করা হল।

 

নতুন ভেন্টিলেশন গাইড লাইন15/15

নতুন ভেন্টিলেশন গাইড লাইন

স্বাস্থ্য কমিশনের আরও পর্যবেক্ষণ, অহেতুক ভেন্টিলেশনে রেখে বিল বাড়ানো যে পন্থা রয়েছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে সেটা কোনওভাবে অস্বীকার করা যায় না।