Actor Aditi Mukherjee: আশুতোষ রানাকে টক্কর দিতেন! মঞ্চ কাঁপানো বাঙালি অভিনেত্রী ছিন্নভিন্ন নয়ডার রাজপথে, মর্মান্তিক...

Published: Nov 19, 2025, 04:00 PM IST|Updated: Nov 19, 2025, 04:00 PM IST

Actress Aditi Mukherjee death News: জনপ্রিয় অভিনেত্রীর অকাল প্রয়াণ! নাটকের অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা কেড়ে নিল জীবন। বিনোদন জগতে আরও একটি দুঃসংবাদ। অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ দেশের থিয়েটার মহল। নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে একটি নাট্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁর ট্যাক্সি একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনাটি এতই ভয়াবহ ছিল যে, গ্রেটার নয়ডার শারদা হাসপাতালে ভর্তি করার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

 

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ1/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী অদিতি। পথ দুর্ঘটনায় মারা গেলেন আশুতোষ রানার সহ অভিনেত্রী। 

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ2/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

জানা গিয়েছে, ১৬ই নভেম্বরের রাতে এক ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

 

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ3/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

 নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ে (Gautam Buddha University) একটি নাট্য অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন অদিতি। তখনই অভিনেত্রী যে গাড়িটিতে যাচ্ছিলেন, সেটিকে অন্য একটি দ্রুতগামী যান এসে ধাক্কা মারে।

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ4/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

অদিতি মুখার্জীর ভাই অরিন্দম মুখার্জী জানিয়েছেন যে, অদিতির গাড়িটি গৌতম বুদ্ধ নগরের নলেজ পার্ক থানা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়েছিল। 

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ5/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

এই মর্মান্তিক দুর্ঘটনার পর অদিতি মুখার্জীকে গ্রেটার নয়ডার শারদা হাসপাতালে (Sharda Hospital) ভর্তি করা হয়। সেখানেই অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ6/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

অভিনেত্রী অদিতি মুখার্জী তাঁর ভাই অরিন্দম মুখার্জীর সঙ্গে দিল্লির মহিপালপুরে থাকতেন।

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ7/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

 তিনি ছিলেন অস্মিতা থিয়েটার-এর প্রাক্তন ছাত্রী এবং ভ্রাম্যমাণ থিয়েটারের ২০২২ ব্যাচের একজন প্রতিভাবান সদস্য।

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ8/8

অভিনেত্রী অদিতি মুখার্জীর অকাল প্রয়াণ

তিনি বলিউডের অভিনেতা আশুতোষ রানা এবং রাহুল ভূচারের সঙ্গে ‘হুমারে রাম’ নাটকেও কাজ করেছিলেন।