5 morning habits that can quietly harm your kidneys: সকালের পাঁচটি সাধারণ অভ্যাস।জল না খাওয়া, প্রস্রাব চেপে রাখা, খালি পেটে ক্যাফেইন গ্রহণ, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়া ও নিয়মিত ওষুধ না খাওয়া কিডনির ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসই হতে পারে ভবিষ্যতের বড় বিপদের কারণ। কিডনি শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত পরিস্কার করে এবং টক্সিন বের করে। কিন্তু অজান্তেই এমন কিছু অভ্যাস আমরা প্রতিদিন সকালে করি, যেগুলি কিডনির ওপর মারাত্মক চাপ ফেলে। বিশেষজ্ঞদের মতে, এইসব অভ্যাস দীর্ঘদিন চললে কিডনি বিকল হওয়া পর্যায় পৌঁছতে পারে।
1/5ঘুম থেকে উঠে জল না খেলেই শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে, যা কিডনির উপর চাপ ফেলে।
2/5অনেকেই সকালে তাড়ায় থাকেন বলে প্রস্রাব চেপে রাখেন, এতে ইনফেকশন ও কিডনির ব়ড়ো ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে।
3/5চা বা কফিতে থাকা ক্যাফেইন কিডনির ফিল্টারিং ক্ষমতায় প্রভাব ফেলে, বাড়ায় ডিহাইড্রেশন।
4/5সকালে চিপস বা অতিরিক্ত নুন দেওয়া খাওয়া কিডনির সোডিয়াম প্রসেসিং ক্ষমতা কমিয়ে দেয়।
5/5উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকলে খালি পেটে ওষুধ খেলে কিডনির ক্ষতি হয় দ্রুত।
এই ৫টি অভ্যাসই আপনাকে দীর্ঘমেয়াদে কিডনির জটিলতার দিকে ঠেলে দিতে পারে। প্রতিদিন সকালে এই ছোটখাটো সচেতনতাই হতে পারে বড় বিপদ থেকে বাঁচার চাবিকাঠি।