Quinton de Kock Reverses ODI Retirement: KKR দিচ্ছে কোটি-কোটি টাকা, দু'বছর আগেই অবসরে, আচমকাই আন্তর্জাতিক প্রত্যাবর্তন মহারথীর

Written BySubhapam Saha
Published: Sep 22, 2025, 04:16 PM IST|Updated: Sep 22, 2025, 04:30 PM IST

Quinton de Kock Reverses ODI Retirement: KKR দিচ্ছে কোটি-কোটি টাকা, দু'বছর আগেই অবসরে, আচমকাই আন্তর্জাতিক প্রত্যাবর্তন মহারথীর 

 

Quinton de Kock Reverses ODI Retirement1/6

অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তন কুইন্টন ডি ককের

দক্ষিণ আফ্রিকার স্টার উইকেটকিপার-ব্যাটার, কুইন্টন ডি কক ওডিআই অবসর ভেঙে আচমকাই আন্তর্জাতিক প্রত্যাবর্তন করে চমকে দিলেন। আসন্ন পাকিস্তান সফরের জন্য ওডিআই এবং টি-টোয়েন্টিআই, উভয় দলেই তাঁকে রাখা হয়েছে। তার সঙ্গেই নামিবিয়ায় অনুষ্ঠিত একটি টি-টোয়েন্টিআই ম্যাচেও রাখা হয়েছে ডি কককে।

Quinton de Kock Reverses ODI Retirement2/6

অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তন কুইন্টন ডি ককের

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের পর ডি কক ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তাঁর শেষ সাদা বলের ম্যাচ ছিল বার্বাডোজে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে।

Quinton de Kock Reverses ODI Retirement3/6

অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তন কুইন্টন ডি ককের

ডি কক আনুষ্ঠানিক ভাবে কখনই দেশের জার্সিতে টি-টোয়েন্টি থেকে অবসর নেননি। তবে দক্ষিণ আফ্রিকার কোনও দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং প্রাক্তন কোচ রব ওয়াল্টার ডি ককের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে অনিশ্চিত ছিলেন। যদিও ডি কক সদ্য় শেষ হওয়া সিপিএল-সহ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগে দাপিয়ে খেলেন। 

 

 Quinton de Kock Reverses ODI Retirement4/6

অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তন কুইন্টন ডি ককের

দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ শুকরি কনরাড ডি ককের সঙ্গে আলোচনা করেছেন এবং বলেছেন যে, প্রোটিয়া তারকা জাতীয় দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাদা বলের মাঠে কুইন্টনের প্রত্যাবর্তন আমাদের জন্য বড় বিষয়। গত মাসে যখন আমরা ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলাম, তখন এটা স্পষ্ট ছিল যে, ডি ককের এখনও তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করার দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে। সবাই জানে যে সে দলে কী কোয়ালিটি নিয়ে আসে, এবং তাকে ফিরে পেলে কেবল দলেরই লাভ হতে পারে।'

Quinton de Kock Reverses ODI Retirement5/6

অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তন কুইন্টন ডি ককের

ওডিআই অবসরের সময়, ডি কক ইঙ্গিত দিয়েছিলেন, যে তিনি হয়তো ফিরে আসতে পারেন। কারণ ২০২৭ সালে তাঁর দেশেই বিশ্বকাপ হবে। 'এই মুহূর্তে, আমি এটা ঘটবে বলে মনে করি না। কিন্তু কিছু তো বলা যায় না। জীবনে অদ্ভুত কিছু ঘটে। এটি একটি সম্ভাবনা হতে পারে কিন্তু আমি তা মনে করি না।'  

 

Quinton de Kock Reverses ODI Retirement6/6

অবসর ভেঙে আন্তর্জাতিক প্রত্যাবর্তন কুইন্টন ডি ককের

ডি কক এখনও পর্যন্ত ১৫৫টি ওডিআই খেলেছেন। ৪৫.৭৪-এর গড়ে এবং ৯৬.৬৪ স্ট্রাইক রেটে ৬৭৭০ রান করেছেন। ৯২টি টি-টোয়েন্টিআই-তে ১৩৮.৩২-এর স্ট্রাইক রেটে তাঁর রান ২৫৮৪। ডি কক তিনটি ওডিআই বিশ্বকাপ খেলেছেন - ২০১৫, ২০১৯ এবং ২০২৩। অবসরের পর তিনি যে একমাত্র আইসিসি টুর্নামেন্ট মিস করেছেন তা হল এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরে যায়।