Elephant Death: দুই শাবক-সহ তিন হাতির মৃত্যু! দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল ১০০ মিটার দূরে...

Written BySoumita Khan
Published: Jul 18, 2025, 12:45 PM IST|Updated: Jul 18, 2025, 12:45 PM IST

Jhargram: দুই শাবক-সহ তিন হাতির মর্মান্তিক মৃত্যু। দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ঝাড়গ্রামে। ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে হাতির দেহাংশ ১০০ মিটার দূরে গিয়ে পড়েছিল। 

তিন হাতির মর্মান্তিক মৃত্যু1/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

সৌরভ চৌধুরী: ঝাড়গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। রাতের অন্ধকারে ট্রেনের ধাক্কায় মৃত তিন হাতি। জানা গিয়েছে, রাত ১টা নাগাদ ঝাড়গ্রাম থেকে জনশতাব্দী এক্সপ্রেস খড়গপুর যাওয়ার সময় বাঁশতলাতে ঘটনাটি ঘটে। বন দফতর ও হুলা পার্টির সদস্যরা ট্রেন চালিয়ে যখন যাচ্ছিলেন, সেই সময় একটি বয়স্ক হাতি ও দুটি শাবক হাতি বাঁশতলা স্টেশনের পরেই রেল লাইনের উপরে উঠে যায়। যার ফলে ঘটে বিপত্তি, ঘটনাস্থলেই তিনটি হাতির মৃত্যু হয় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তিন হাতির মর্মান্তিক মৃত্যু2/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বনদফতরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল আধিকারিকরা তড়িঘড়ি ট্রেন চলাচল বন্ধ করে দেয়। বনদফতরের আধিকারিকরা হাতির মৃতদেহ উদ্ধার কাজ শুরু করে। তবে স্থানীয় মানুষের বক্তব্য সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টি নিয়োগ না করার ফলে একের পর এক হাতির মৃত্যুর ঘটনা লক্ষ্য করা গিয়েছে।

তিন হাতির মর্মান্তিক মৃত্যু3/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

বনদফতরের সেভাবে কোনও ভূমিকাই লক্ষ্য করা যায়নি ঝাড়গ্রাম জেলাতে যা নিয়ে অভিযোগ তুলছেন স্থানীয় সাধারণ মানুষ। কবে হুঁশ ফিরবে বনদফতরের এই প্রশ্ন চিহ্ন উঠেছে ঝাড়গ্রাম জেলাতে। তবে এই ঘটনায় বনদফতরের মুখে কুলুপ এঁটেছে।

তিন হাতির মর্মান্তিক মৃত্যু4/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

অন্যদিকে, বনদফতরের সূত্রের খবর, রেলের একটি হোয়াটসঅ‍্যাপ গ্রুপ আছে। বনদফতর সূত্রের বিস্ফোরক অভিযোগ। অভিযোগ গতকাল রাত ১১টার সময় অ‍্যালার্ট দেওয়া যে সেখানে হাতি রয়েছে মুভমেন্ট করতে পারে। তা সত্বেও ওই রুটে ট্রেন চলে।

তিন হাতির মর্মান্তিক মৃত্যু5/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে হাতির দেহাংশ ১০০ মিটার দূরে গিয়ে পড়েছিল। বনদফতর সূত্রের খবর, ঘটনায় যারা যুক্ত সংশ্লিষ্ট রেলের আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। প্রথমে মনে করা হচ্ছিল যে মালগাড়ির ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটে। কিন্তু রেলের সিনিয়র পিআরও সূত্রে খবর, ১২০২২ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেসের ধাক্কাতেই মৃত্যু হয় হাতি ৩টির। রাত ১২টা ৫৫ মিনিটে ঘটনাটি ঘটে।

 

তিন হাতির মর্মান্তিক মৃত্যু6/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

তিন হাতির মৃত্যুর পরও মর্মান্তিক ছবি। পরিবারের সদস্য বিয়োগের শোক যায়নি এখনও। ঘটনাস্থলে ঠায় দাড়িয়ে এখনও তিনটি হাতি। 

 

তিন হাতির মর্মান্তিক মৃত্যু7/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

জানা গিয়েছে, রেলকে খবর দেওয়া হয়েছিল রাত ১১টায়। তার পরও এই ঘটনা। জানাল ঝাড়গ্রাম এর ডিএফও উমরইমামা। রেলের তরফে মালগাড়ি বলা হলেও স্থানীয়দের বক্তব্য জনশতাব্দি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে হাতি গুলির। 

তিন হাতির মর্মান্তিক মৃত্যু8/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

কার দোষে মৃত্যু বোঝেনা হাতিরা। তারা শুধু বোঝে তাদের পরিবারের সদস্যদের উপর আঘাত হয়েছে। রাতেই তাদের পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। তাই তারা আবার ফিরে এসেছে ওই স্থানে। তাদের সরানো যাচ্ছেনা ঘটনাস্থল থেকে। রেললাইনের উপরই ঘুরে বেরাচ্ছে তিনটি হাতি। 

তিন হাতির মর্মান্তিক মৃত্যু9/9

তিন হাতির মর্মান্তিক মৃত্যু

ডিএফও জানাচ্ছেন এটা হাতির স্বভাব। তাদের পরিবারের সদস্য মারা গেলে হাতি ওই জায়গায় অনেকক্ষণ থাকে। এই সময় তাদের কোনো রকম বিরক্ত করতে নিষেধ করা হয়েছে। অত্যন্ত আস্তে এলাকা পেরোচ্ছে ট্রেন। কিন্তু এই এসওপি যদি গতকাল রাতে মানা হত তাহলে তিনটা হাতির মৃত্যু হত না। রেলের তরফে এখনো কিছু জানা যায়নি।