DA Hike Cleared for Central Govt Staff: দারুণ খবর! পুজোর আগেই DA বোনানজা! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ছে....

Written ByDebasmita DasUpdated byDebasmita Das
Published: Sep 03, 2025, 12:05 PM IST|Updated: Sep 03, 2025, 12:40 PM IST

Dearness Allowance: আসন্ন অক্টোবর মাসে সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গে উৎসবের আমেজ দ্বিগুণ হবে, বিশেষত যখন সাধারণ মানুষ ক্রমবর্ধমান আর্থিক চাপে জর্জরিত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা (DA) ৫৫% থেকে বেড়ে ৫৮% হতে চলেছে। 

3% DA Hike1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের সরকারি কর্মাচারীদের ভাগ্যের শিঁকে না ছিঁড়লেও কেন্দ্রের কর্মীদের মুখে চওড়া হাসি। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। 

Central Govt Employees2/8

সাম্প্রতিক AICPI তথ্যের ভিত্তিতে, আগামী ১ জুলাই ২০২৫ থেকে ডিএ ৫৫% থেকে বেড়ে ৫৮%-এ পৌঁছাবে। ভারতের এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগী প্রতি উৎসবের মরসুমে ডিএ বৃদ্ধির খবরে অধীর আগ্রহে অপেক্ষা করেন। 

Festive Gift 3/8

ডিএ বৃদ্ধি তাঁদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে— সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের বাজেট ও ভবিষ্যতের পরিকল্পনা পর্যন্ত। আসন্ন উৎসবের মরসুমে নিশ্চিত ৩% বৃদ্ধি তাঁদের জন্য অনেকটা স্বস্তি বয়ে আনবে। 

7th Pay Commission 4/8

সরকারি সূত্র অনুযায়ী, ৩% ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Dearness Allowance5/8

তবে যেহেতু এই বৃদ্ধি ১লা জুলাই থেকে কার্যকর হবে, কর্মীরা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর (এবং ঘোষণায় দেরি হলে অক্টোবর মাসেরও) বকেয়া একসঙ্গে পেয়ে যাবেন।

Pensioner Benefit6/8

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত AICPI সূচকের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। জুন ২০২৫-এ সূচক দাঁড়ায় ১৪৫.০-তে, যার ফলে মোট ডিএ দাঁড়ায় ৫৮.১৮%-এ। 

3% DA Hike7/8

নিয়ম অনুযায়ী দশমিক উপেক্ষা করা হয়, তাই ডিএ ৫৮% নির্ধারিত হয়েছে। উদাহরণস্বরূপ, কারও বেসিক বেতন যদি ₹১৮,০০০ হয়, তবে তিনি অতিরিক্ত মাসে ₹৫৪০ পাবেন। এর ফলে বছরে অতিরিক্ত আয় হবে ₹৬,৪৮০।

AICPI index data8/8

লেভেল-১ এ যাঁদের বেসিক বেতন ₹৫৬,৯০০, তাঁদের মাসিক বেতনে বাড়তি যোগ হবে ₹১,৭০৭ এবং বার্ষিক আয় বৃদ্ধি হবে ₹২০,৪৮৪। সামগ্রিকভাবে এই ৩% ডিএ বৃদ্ধি শুধু পরিসংখ্যান নয়, এটি লক্ষ লক্ষ পরিবারের জন্য আর্থিক স্বস্তি বয়ে আনছে।