TMC Leader Baby Koley Expel: প্রকাশ্য রাস্তায় প্রবীণ বামনেতাকে মারধর। শোকজ়ের পর এবার তৃণমূল নেত্রী বেবি কোলেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল দল।
1/6চম্পক দত্ত: খড়্গপুরে প্রবীণ বামপন্থী নেতা অনিল দাসকে প্রকাশ্যে মারধর। এ ঘটনায় দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে খড়্গপুরে তৃণমূল নেত্রী বেবিকে কোলেকে।
2/6এই খবর জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জয়প্রকাশ মজুমদার।
3/6তিনি বলেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেই নির্দেশ দিয়ে গিয়েছেন। জেলা সভাপতি সুজয় হাজরা সেই নির্দেশ কার্যকর করবেন।
4/6বামপন্থী-খড়গপুরের সম্পাদক অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় মারধর, জুতোপেটা করেন বেবি কোলে। ঘটনা প্রকাশ্যে আসতেই গত সোমবার বিকেলে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা তাঁকে শোকজ় করেন। এবং তৃণমূলনেত্রীকে বলা হয়, তিনদিনের মধ্যে শোকজ়ের জবাব দেওয়ার জন্য।
5/6সেই চিঠির জবাব তিনি পাঁচদিন পর নাকি দেন ঠিকই, কিন্তু সেই জবাবি চিঠি জেলা সভাপতির কাছ অবধি যায়নি। অথচ সেই দুই পাতার জবাবি চিঠি রবিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যদিও এই ব্যাপারে বেবি কোলে শর্মা কিছু বলতে চাননি।
6/6তবে ভাইরাল হওয়া সেই শোকজ়ের জবাবি চিঠিতে তিনি সাফ জানিয়েছেন, এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়নি। কারণ, এই ঘটনা কোনও রাজনৈতিক বিষয় নয়। পুরোটাই ব্যক্তিগত। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বেবি কোলের কোনও জবাবি চিঠি অফিসিয়ালি পাইনি পায়নি সভাপতি। এদিকে, নিগৃহীত প্রবীণ বামনেতা অনিল দাস এদিন ফের পুলিসের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন। এবার শোকজ়ের পর সরাসরি দল থেকে বহিষ্কার করা হয় বেবি কোলেকে।