Anubrata Mandol: আজ, শুক্রবার জন্মদিন। র। ৬৫-তে পা দিলেন অনুব্রত মণ্ডল। বললেন, 'ঈশ্বর সবাইকে ভালো রাখুন'।
1/7প্রসেনজিত্ মালাকার: বীরভূমের 'জন্মাষ্টমী'। বোলপুরে পার্টি অফিসে সাড়ম্বরে 'কেষ্টদা'র জন্মদিন পালন করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। জীবনে প্রথমবার কেক কাটলেন অনুব্রত মণ্ডল।
2/7আজ, শুক্রবার জন্মদিন। আরও এক বছর বয়স বেড়ে গেল অনুব্রতের। ৬৫-তে পা দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা।
3/7সকালে বাড়িতে বাবার জন্মদিন পালন করেন মেয়ে। কেক কাটেন অনুব্রত।
4/7সমর্থক ও অনুগামীদের ভিড় তখন উপচে পড়েছে। বিকেলে বোলপুরে পার্টি অফিসে হাজির হন অনুব্রত। সেখানে চলে আর এক প্রস্ত উদযাপন।
5/7পার্টি অফিসে সবার সামনে আবার কেক কাটেন অনুব্রত।
6/7অনুব্রত জানান, 'আগে কখনও কেক কাটিনি। আজ যে জন্মদিন, সেটাও খেয়াল ছিল না'। হাসিমুখে বলেন, 'আজ ডায়েট রাখা গেল না, তবে এত ভালোবাসা পেয়ে ভীষণ খুশি'।
7/7শুধু বোলপুর নয়, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে জন্মদিনের অনুব্রতকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তৃণমূলকর্মীরা। সঙ্গে কেক-উপহারও। 'ঈশ্বর সবাইকে ভালো রাখুন', বার্তা অনুব্রতের।