Durga Puja 2025: একদিনে ২৯! পুজোর উদ্বোধনে সেঞ্চুরি পার বর্ধমানের 'সেলিব্রিটি' বিধায়কের....

Durga Puja 2025:   বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। বর্ধমানে ছোট, বড়, মাঝারি মিলিয়ে প্রায় দুশোটির মতো দুর্গাপুজো হয়। বেশিরভাগ পুজোরই সভাপতি বিধায়ক খোকন। শোনা যাচ্ছে, সামনের বছর কিছু পুজো ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন তিনি। অবশ্য যদি বিধায়ক থাকেন।

| Sep 30, 2025, 09:55 AM IST
1/6

পুজোর উদ্বোধনে সেঞ্চুরি পার বিধায়কের!

পার্থ চৌধুরী: খোকন দাস। টলিউডের কোনও অভিনেতা বা সেলিব্রিটি নন। তৃণমূল বিধায়ক। একদিনে ২৯! সবমিলিয়ে এবছর একশোরও বেশি পুজো উদ্বোধন করে ফেলেছেন সেই খোকনই। গতবছর সংখ্যাটি ছিল ৮৭।

2/6

পুজোর উদ্বোধনে সেঞ্চুরি পার বিধায়কের!

জেলার অন্যতম গুরুত্বপূর্ণ  বিধানসভা কেন্দ্রে বর্ধমান দক্ষিণ। একসময়ে যে কেন্দ্রের বিধায়ক ছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন তিনি।   

3/6

পুজোর উদ্বোধনে সেঞ্চুরি পার বিধায়কের!

২০২১ থেকে  বর্ধমান দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন খোকন। রবিরঞ্জন ছিলেন অধ্যাপক, শিক্ষিত মানুষ। খোকন কিন্তু ততটা শিক্ষিত নন। তবে দাপট যথেষ্টই। বছরভরই নানা কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন।

4/6

পুজোর উদ্বোধনে সেঞ্চুরি পার বিধায়কের!

বর্ধমানে ছোট, বড়, মাঝারি মিলিয়ে প্রায়  দুশোটির মতো দুর্গাপুজো হয়। বেশির পুজোরই সভাপতি বিধায়ক খোকন দাস। স্ত্রী আবার বর্ধমান পুরসভার ভাইস চেয়ারম্যান। শোনা যায়, বকলমে পুরসভার চালান প্রাক্তন কাউন্সিলর খোকনই।  

5/6

পুজোর উদ্বোধনে সেঞ্চুরি পার বিধায়কের!

বর্ধমানের পুজোয় খোকন মাস্ট। এমনকী, বর্ধমানে দুর্গাপুজোয় ভার্চুয়াল উদ্বোধনে তাঁর নাম উল্লেখ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

6/6

পুজোর উদ্বোধনে সেঞ্চুরি পার বিধায়কের!

শোনা যাচ্ছে, সামনের বছর কিছু পুজো ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন খোকন। অবশ্য যদি বিধায়ক থাকেন।