Humayun Kabir controversy: যদিও এরপরও নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি হুমায়ুন কবীর। ফের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
1/5প্রবীর চক্রবর্তী: দলীয় বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির। এদিন বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্য়ায়ের ঘরে বৈঠকে বসেন ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস।
2/5সেই বৈঠকেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। সতর্ক করে বা শোকজ করে আর কোনও চিঠি নয়। এবার সরসরি সশরীরে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ হুমায়ুন কবীরকে।
3/5সূত্রের খবর বৈঠকে স্পষ্ট বলা হয়, নিয়ম মানছেন না হুমায়ুন কবীর। কোনও বিধায়ক যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে তাঁর ব্যক্তিগত বলে কিছু হয় না। কিন্তু এটাই ভুলে যাচ্ছেন হুমায়ুন কবীর।
4/5শোকজের জবাবে হুমায়ুন কবীরের উত্তরে সন্তুষ্টও নয় শৃঙ্খলারক্ষা কমিটি। তাই আগামিকাল-ই বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্য়ায়ের ঘরে হুমায়ুন কবীরকে ডেকে পাঠাল শৃঙ্খলারক্ষা কমিটি।
5/5যদিও এরপরও নিজের অবস্থান থেকে এক চুলও সরেননি হুমায়ুন কবীর। সোমবার শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে আরও একবার চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন হুমায়ুন। 'ঠুসে দেব'-র পর এবার 'মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না' বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।