Mamata Banerjee: 'ভাষা আন্দোলনে' সেনার হস্তক্ষেপ! প্রতিবাদে পথে তৃণমূল, মঙ্গলে...

Written ByTanumoy Ghosal
Published: Sep 01, 2025, 06:48 PM IST|Updated: Sep 01, 2025, 06:48 PM IST

Mamata Banerjee: মেয়ো রোডে তৃণমূলের 'ভাষা আন্দোলনে'র মঞ্চ খুলে দিল সেনা।  মুখ্যমন্ত্রী বলেন, 'প্যান্ডেল সেনাকে দিয়ে খুলিয়েছে। আমার সেনার বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে'!

1/7

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'বিজেপি কথায় সেনা চলছে'। ধর্মতলাকাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বললেন, 'সব এজেন্সি কেন্দ্রের ললিপপ, সেনা বাকি ছিল। বিজেপিকে তীব্র ধিক্কার জানাই'। আগামীকাল, মঙ্গলবার রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।

2/7

 ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে তৃণমূলের 'ভাষা আন্দোলন'।

3/7

 মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে বাঁধা হয়েছিল মঞ্চ বেঁধে চলছিল অবস্থান-বিক্ষোভ।  আজ, সোমবার দুপুরে হঠাত্‍-ই সেই মঞ্চটি খুলে দিলেন সেনা আধিকারিকরা। 

 

4/7

 এই ঘটনায় এখন তোলপাড় রাজ্য রাজনীতি। খবর পেয়ে মেয়ো রোডে যান মুখ্যমন্ত্রী নিজে।

5/7

মেয়ো রোডে মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, 'প্যান্ডেল সেনাকে দিয়ে খুলিয়েছে। আমার সেনার বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে'!

6/7

 মুখ্যমন্ত্রীর দাবি,  'আমি যখন এখানে আসছিলাম, প্রায় দুশোর মতো সেনা আমাদের দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, কেন পালাচ্ছেন? আপনারা আমাদের বন্ধু'।  বলেন,  'দিল্লির কথা করেছেন। আমি সেনাকে দোষ দিচ্ছি না। বিজেপি পার্টিকে দোষ দিচ্ছি'।

7/7

চুপ করে থাকেনি বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। আমরা জানতাম, আপনি দেশবিরোধী। কিন্তু ময়দান পৌঁছানোর পর দুশো সেনা পালিয়ে গিয়েছে বলে দাবি করা শুধু আপনা বলা সবচেয়ে বড় মিথ্যা নয়, আমাদের সশস্ত্র সম্মান নষ্ট করার জঘন্য় প্রচেষ্টা'।