Gold, Silver Rate Today: স্বস্তি উধাও, ফের ঊর্ধ্বমুখী গ্রাফ! আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোও, আজ কলকাতায় ১ ভরি কত...

Written BySUDESHNA PAUL
Published: Oct 30, 2025, 12:51 PM IST|Updated: Oct 30, 2025, 12:51 PM IST

Gold, Silver Rate Today: বিশেষজ্ঞরা বলেছিলেন ১০ থেকে ১৫ শতাংশ কমার সম্ভাবনা আছে সোনার দামের। কিন্তু সুদের হার কমায় আজ ফের বাড়ল হলুদ ধাতুর দাম।

Today Gold, Silver Rate October 301/7

আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোর দামও

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিন তিনেকের স্বস্তির পরই আবার উলটপুরাণ। আবার ঊর্ধ্বমুখী গ্রাফ। আবার বাড়ল সোনার দাম। সুদের হার কমানোতেই ফের বাড়ল সোনার দাম।

Today Gold, Silver Rate October 302/7

আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোর দামও

আজ মুম্বইতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২২,৪১০ টাকা। গতকাল যা ছিল ১,২০,৮১০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ১,১২,২১০ টাকা। গতকাল ছিল ১,১০,৭৪০ টাকা।

Today Gold, Silver Rate October 303/7

আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোর দামও

রাজধানী দিল্লিতেও আজ ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি ১০ গ্রাম ১,২২,৫৬০ টাকায় পৌঁছেছে। গতকাল ছিল ১,২০,৯৬০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ যাচ্ছে  ১,১২,৩৬০ টাকা। গতকাল ছিল ১,১০,৮৯০ টাকা।

Today Gold, Silver Rate October 304/7

আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোর দামও

চেন্নাই, কলকাতা ও হায়দ্রাবাদে ২৪ ক্যারেট সোনার দাম মুম্বইয়ের মতোই। প্রতি ১০ গ্রাম  ২৪ ক্যারেট সোনার দাম ১,২২,৪১০ টাকা। আর প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ১,১২,২১০ টাকা। 

Today Gold, Silver Rate October 305/7

আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোর দামও

গতকাল কলকাতায় এই ১০ গ্রাম  ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১,২০,৮১০ টাকা।  ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ১,১০,৭৪০ টাকা। ফলে শহরের স্বর্ণপ্রেমীদের জন্য আজ আবার আফশোসের দিন। 

Today Gold, Silver Rate October 306/7

আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোর দামও

এর পাশাপাশি মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুতে ১৮ ক্যারেট সোনা ১০ গ্রামের দাম আজ ৯১,৮১০ টাকা।

Today Gold, Silver Rate October 307/7

আবার বাড়ল সোনার দাম, বাড়ল রুপোর দামও

সোনার মতো, রূপার দামও আজ আবার বেড়েছে। আজ ১ কেজি রুপোর দাম বে়ড়ে ১,৫২,১০০ টাকায় দাঁড়িয়েছে। গতকাল যা ছিল ১,৫০,৯০০ টাকা।