Toy Train Service: গত রবিবার ফের টানা বৃষ্টি পাহাড়ে। ধস নামে একাধিক জায়গায়। সাময়িকভাবে বন্ধ ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন।
1/7নারায়ণ সিংহরায়: দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। শিলিগুড়ি থেকে দার্জিলিং চালু হয়ে গেল টয় ট্রেন পরিষেবা। থুশি পর্যটকরা।
2/7একদিনে বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। গত রবিবার ফের টানা বৃষ্টি পাহাড়ে। ধস নামে একাধিক জায়গায়।
3/7সাময়িকভাবে টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় ধস সরানোর কাজ।
4/7বুধবার পর্যন্ত বন্ধ ছিল টয়ট্রেন পরিষেবা। অবশেষে শুক্রবার থেকে পাহাড়ে ফের সচল টয়ট্রেন।
5/7পরিষেবা স্বাভাবিক হওয়ায় রেল কর্তৃপক্ষ যেমন স্বস্তি পেয়েছে, তেমনি খুশি পর্যটকরাও।
6/7দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা ঋষভ চৌধুরী জানিয়েছেন, 'ধসের জন্য নামায় আমরা পরিষেবা বন্ধ রেখেছিলাম। আমাদের কর্মীরা দিনরাত এক করে কাজ করে ধস সরিয়ে ফেলেছেন। ফের পরিষেবা চালু করা গিয়েছে'।
7/7প্রাকৃতিক সৌন্দর্য্য তো বটেই, দার্জিলিংয়ে অন্যতম আকর্ষণ টয় ট্রেন। পর্যটনের মরসুমে সেই টয় ট্রেন পরিষেবা চালু হওয়ার আশায় বুক বাঁধছেন স্থানীয় ব্যবসায়ীরা।