Burdwan: একাধিকবার নাম বদল! বর্ধমানে শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই হোটেলে মধুচক্র...

  গোপন সূত্রে খবর পেয়েই তত্‍পর হয় পুলিস। পুলিসি অভিযানে আটক ৫ মহিলা ও ৪ পুরুষকে। তাঁদের মধ্যে ২ ওই হোটেলেরই কর্মী বলে জানা গিয়েছে। 

| Jun 10, 2025, 08:04 PM IST

Burdwan:  গোপন সূত্রে খবর পেয়েই তত্‍পর হয় পুলিস। পুলিসি অভিযানে আটক ৫ মহিলা ও ৪ পুরুষকে। তাঁদের মধ্যে ২ ওই হোটেলেরই কর্মী বলে জানা গিয়েছে। 

1/7

অরূপ লাহা: সামনেই শিক্ষা প্রতিষ্ঠান,  আর পাশেই হোটেলে রমরমিয়ে চলছে মধুচক্র। খবর পেয়েই হানা দিল পুলিস। সঙ্গে শিশু সুরক্ষা কমিটিও। আটক  ৫ মহিলা ও ৪ পুরুষ। শোরগোল বর্ধমানে।

2/7

বর্ধমানের নবাবহাটে একদম কাছে। ১২৪ নম্বর জাতীয় সড়কে পাশে একটি হোটেল। হোটেলটির নাকি নাম বদলেছে একাধিকবার!

3/7

ওই হোটেলে চলছিল মধুচক্র। গোপন সূত্রে খবর পেয়েই তত্‍পর হয় পুলিস।

4/7

আজ, মঙ্গলবার শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে ওই হোটেলে অভিযান চালায় পুলিস। আটক করা হয় ৫ মহিলা ও ৪ পুরুষকে। যে চার পুরুষকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে ২ জন ওই হোটেলেরই কর্মী বলেই জানা গিয়েছে।

5/7

এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।

6/7

স্রেফ ওই হোটেলটি নয়, এলাকার সমস্ত হোটেলেই অভিযান চালানোর দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, এখন সবাই হোটেল খুলে বসেছে। কিন্তু হোটেলের ভিতরে কী হচ্ছে, তা কেউ জানে না।

7/7

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই হোটেলটি একাধিকবার নাম বদল করা হয়েছে। অবৈধ কারবার যে চলছে, তা আগেই টের পেয়েছিলেন তাঁরা।