Bus Accident: বাসে ৫ জন শিশু সহ ৪৫ জন যাত্রী ছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান....
1/7পার্থ চৌধুরী: স্বাধীনতা দিবসের দিন সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত ১০ জন।
2/7আহত ৩৫। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের উপর নলা ফেরিঘাটে দুর্ঘটনাটি ঘটেছে।
3/7দাঁড়িয়ে থাকা ট্রাকটরের পিছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। তাতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
4/7বাসযাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। গঙ্গাসাগরে স্নান শেষে তাঁরা ফিরছিলেন।
5/7সেইসময় দুর্গাপুরের দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
6/7বাসে ৫ জন শিশু সহ ৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন।
7/7গুরুতর আহত বাকি ৩৫ জন যাত্রী। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।