Mosque's Prayer After Pahalgam Attack: 'সন্ত্রাসীর কোনও ধর্ম নেই'! জঙ্গিহানায় নিহতদের শোকে কেঁদে উঠল দেশের সাড়ে ৫ লাখ মসজিদ! আগামী শুক্রবার জুম্মার প্রার্থনায়...
Paying Tribute to Dead in Pahalgam Terror Attack: কাঁদছে গোটা ভারত! পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। মোট মৃত্যু ২৬। আহত ১২। সারা দেশে শোকের ছায়া। সেই শোকে সামিল হতে চলেছে মসজিদও। আগামী শুক্রবার হবে বিশেষ প্রার্থনা।
|
Apr 23, 2025, 03:53 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঁদছে গোটা ভারত! সন্ত্রাসের কোনও ধর্ম হয় না! সন্ত্রাসীর কোনও ধর্ম হয় না! একজন নিরপরাধকে হত্যাও যা, গোটা মানবজাতিকে ধ্বংস করাও তা। পহেলগাঁও এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট মৃত্যু ২৬। আহত ১২। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। দেশের শোকের ছায়া। সেই শোকে সামিল হতে চলেছে মসজিদও। আগামী শুক্রবার জুম্মাবারের প্রার্থনায় দেশের সাড়ে পাঁচ লক্ষ মসজিদে স্মরণ করা হবে এই নিহতদের।
1/6
অল ইন্ডিয়া মুসলিম ইমাম সংগঠন

2/6
মৃতের জন্য প্রার্থনা

photos
TRENDING NOW
3/6
সন্ত্রাসের কোনও ধর্ম হয় না!

4/6
জুম্মার বিশেষ প্রার্থনায়

5/6
সন্ত্রাসের বিরুদ্ধে সমবেত

6/6
একযোগে, একসঙ্গে লড়াই

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত আহত ব্যথিত ইসলাম ধর্মগুরুরা জানাচ্ছেন-- কাশ্মীর এখন উন্নতি করছে, পর্যটকেরা যাচ্ছেন। তবে তা হয়তো আমাদের প্রতিবেশী ও বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের না-পসন্দ। তাই তারা চাইছে, মানুষ যাতে কাশ্মীরে না যান। প্রধানমন্ত্রী মোদীজি সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার কথা বলেছেন। আমরা একযোগে একসঙ্গে সেই লড়াই লড়ব।
photos