Trump 200% Tariff threat on Pharma: ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেও ওষুধের দাম বাড়তে পারে ১০-১৪ শতাংশ। আর ২০০% শতাংশ শুল্ক আরোপ করলে ভারতের ২৫ বিলিয়ন ডলারের ওষুধ...
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাম্পের শুল্ক গুঁতো অব্যাহত। ভারতীয় রফতানিকৃত পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ, মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এবার ২০০% 'ট্যারিফ বোমা' ট্রাম্পের!
2/8মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ওষুধের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারতেন। প্রাথমিকভাবে এখন শুল্ক-ছাড় মিললেও, শর্ত না মানলেই আরোপ করা হবে ২০০ শতাংশ শুল্ক।
3/8এর জেরেই প্রমাদ গুনছে ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি। কারণ জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে, মার্কিন মুলুকেই ওষুধ উৎপাদন না করলে, ট্রাম্প প্রশাসন আমদানিকৃত ওষুধের উপর ২০০% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে।
4/8এরফলে বিশেষজ্ঞরা জেনেরিক ওষুধের ক্ষেত্রে ব্যাপক দাম বৃদ্ধি ও সরবরাহে ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। প্রসঙ্গত বর্তমানে বেশিরভাগ ওষুধই শুল্কমুক্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।
5/8ভারত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ এবং সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান (API) সরবরাহকারী। আমেরিকার ওষুধ আমদানির প্রায় ৬ শতাংশ যায় ভারত থেকে। অনেক প্রয়োজনীয় ওষুধ ভারতীয় ইনপুটের উপরই নির্ভরশীল।
6/8এখন ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেও আমেরিকায় ওষুধের দাম ১০-১৪ শতাংশ বেড়ে যেতে পারে। যার ফলে বেশি দাম দিয়ে ওষুধ কিনতে গিয়ে নিম্নবিত্ত পরিবার ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন।
7/8তাই মার্কিন নীতিতে যে কোনও পরিবর্তন-ই ভারতের ২৫ বিলিয়ন ডলারের ওষুধ রফতানি শিল্পের জন্য বড়সড় হুমকি ডেকে আনতে পারে। উল্লেখ্য, কয়েক দশক ধরে বিশ্বব্যাপী ওষুধ উৎপাদন ভারত, চিন, আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের স্থানান্তরিত হয়েছে।
8/8এখন কোভিড অতিমারী থেকে শিক্ষা নিয়ে মার্কিন প্রশাসন চাইছে আমেরিকার দেশীয় ওষুধের উৎপাদন বৃদ্ধি করতে। কারণ ওষুধ আমদানির উপর অত্যধিক নির্ভরতা ওয়াশিংটন কৌশলগত দুর্বলতা হিসেবে দেখছে।