Russia Earthquake Tsunami Hits: রাশিয়ার বীভৎস ভূমিকম্পে বিশ্ব জুড়ে ভয়াবহ সুনামি! রাক্ষুসে জলের তলায় বিশ্বের কোন কোন শহর?
Russia Earthquake Tsunami Hits: ২০১১ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প সারা বিশ্বে আর হয়নি। বুধবার ভোর ৪টে ৫১ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে আঘাত হানে ভূমিকম্প। আভাচা বে নামে এক শহরে ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর ৭.৫ মাত্রার আফটার শকও হয় বলে খবর।
|
Jul 30, 2025, 01:26 PM IST
1/8
সন্ত্রস্ত উপকূল

photos
TRENDING NOW
3/8
প্রথম সুনামিঢেউ

4/8
ক্যালিফোর্নিয়ায়, সানফ্রানসিসকোয়

5/8
১৯৫২ সালের পরে

6/8
১৩ ফুট উঁচু ঢেউ

ভূমিকম্পের পরই সঙ্গে সঙ্গে আছড়ে পড়েছে সুনামি। সুনামির ঢেউ প্রায় ৩ থেকে ৪ মিটার উঁচু (১০-১৩ ফুট)। প্রাথমিক ভাবে সুনামির ঢেউ আছড়ে পড়েছে রাশিয়ার পূর্ব উপকূলে-- কামচাটকা, সেরগেই, লেবেডেভ এলাকায়। জাপানের উত্তরে হোক্কাইডোর দক্ষিণ উপকূলেও আছড়ে পড়ে সুনামি। ৪০ সেন্টিমিটার, মানে ১.৩ ফুট উঁচু সুনামির ঢেউ আছড়ে পড়ে সেখানে।
7/8
সুনামির সাইরেন বাজছে

8/8
তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা?

ভয়াবহ ভূমিকম্পের জেরে ফাটল রাস্তায়। সুনামির ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছে রাশিয়ার পূর্বের বন্দর শহর সেভেরো-কুরিলস্ক। ২০০০-এরও বেশি মানুষ বিপন্ন। জলের তলায় ডুবে গিয়েছে বাড়িঘর। প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি। ভূমিকম্প ও সুনামির জেরে তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কা ছড়িয়েছে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে। ইতিমধ্যেই ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।
photos
