Tulsi Plant Vastu Rules: কথিত আছে , এতে মা তুলসি ঘর ছেড়ে চলে যান। কী করলে রেগে যান মা তুলসি?
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দুশাস্ত্র মতে তুলসি গাছ খুবই পবিত্র বলে ধরা হয়। শাস্ত্র অনুযায়ী, রোজ তুলসি গাছ পুজো করলে বাড়িতে আনন্দ ও সৌভাগ্য দরজায় কড়া নাড়ে।
2/8কিন্তু সেই তুলসি গাছের প্রতিষ্ঠা ও পুজোর ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। নইলে সৌভাগ্যের বদলে জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্যের অন্ধকার।
3/8যেমন ঘরে সুখ-শান্তি বজায় রাখার জন্য তুলসি গাছ সর্বদা বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে লাগামো উচিত। দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিকে একদম তুলসি গাছ লাগানো উচিত নয়। কারণ এটি আগুনের দিক।
4/8বাড়ির উঠোনেও তুলসি গাছ লাগানো শুভ। আগেকারদিনের লেখকদের লেখায় পল্লিবাংলায় সন্ধেবেলায় প্রতি ঘরেই তুলসিতলায় সন্ধ্যাবাতি দেওয়ার উল্লেখ রয়েছে।
5/8তুলসি গাছে কখনও দুধ মেশানো জল দেওয়া উচিত নয়। ভুল করেও এই ভুল একদম নৈব নৈব চ। এতে তুলসি গাছ শুকিয়ে যায় ও ঘরে সমস্যা বাড়ে।
6/8ভুল করেও তুলসি গাছে তিল বা সরষের তেল যেন না পড়ে। তুলসি গাছে কাজল লাগানোও একদম উচিত নয়। কথিত আছে , এতে মা তুলসি ঘর ছেড়ে চলে যান।
7/8তুলসি গাছে কখনও বেলপাতা, অঙ্কদা ও ধুতুরা ফুল নিবেদন করা উচিত নয়। এতে মা তুলসি রেগে যান। আর...
8/8তুলসি গাছ একটি বর্গাকার পাত্রে রাখা উচিত। ভালো সূর্যালোক আসে, এমন জায়গায় তুলসি গাছ রাখা উচিত। নোংরা হাতে তুলসি গাছ ধরা উচিত নয়।