Ravi Dubey Net Worth: ইঞ্জিনিয়ারিং ছেড়ে ছোটপর্দায়! এবার ভারতের সবচেয়ে দামি ছবি রামায়ণে তিনিই লক্ষ্মণ, সম্পত্তির পরিমাণ...

Published: Jul 04, 2025, 08:19 PM IST|Updated: Jul 04, 2025, 08:19 PM IST

Laxman in Ramayana: গত বছর অক্টোবরে নীতেশ তিওয়ারি রামায়ণের ঘোষণা করার পরেই জানা যায় যে ভারতের সবচেয়ে দামি ছবি হতে চলেছে এই ছবি। ৮৩৫ কোটির এই ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশের পাশে দেখা যাবে তাঁকেও। তিনি হবেন লক্ষ্মণ। কে এই অভিনেতা? 

রামায়ণে লক্ষ্মণ রবি1/10

রামায়ণে লক্ষ্মণ রবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। কিন্তু ট্রেনিং নিয়েই মন উঠে যায় তাঁর। এরপরেই অভিনয়ে পা রাখেন রবি দুবে।  এবার ভারতের সবচেয়ে দামি ছবি রামায়ণে তিনিই লক্ষ্মণ।

 

রামায়ণে লক্ষ্মণ রবি2/10

রামায়ণে লক্ষ্মণ রবি

ছোটপর্দার সুপারস্টার রবি। একাধিক ধারাবাহিকে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন রবি। 

 

রামায়ণে লক্ষ্মণ রবি3/10

রামায়ণে লক্ষ্মণ রবি

গোরক্ষপুরে জন্ম, রবি বড় হয়েছেন দিল্লি ও গুরুগ্রামে। এরপর মুম্বইয়ে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়েন। কলেজ থেকেই শুরু করেন মডেলিং। 

 

রামায়ণে লক্ষ্মণ রবি4/10

রামায়ণে লক্ষ্মণ রবি

২০০৬ সালে দূরদর্শনে স্ত্রী...তেরি কাহানি ধারাবাহিকে প্রথম সুযোগ পান। এরপর সাস বিনা শশুরাল, ১২/২৪ কারোল বাগ, জামাই রাজা ধারাবাহিকে তিনি পৌঁছান জনপ্রিয়তার শীর্ষে। 

 

রামায়ণে লক্ষ্মণ রবি5/10

রামায়ণে লক্ষ্মণ রবি

২০১১ সালে অরুণ গোভিলের 'ইউ আর মাই জান' ছবিতে বড়পর্দায় ডেবিউ করেন তিনি। কিন্তু বড়পর্দায় সাফল্য না পেয়ে তিনি আবারও ফিরে আসেন ছোটপর্দায়।

 

রামায়ণে লক্ষ্মণ রবি6/10

রামায়ণে লক্ষ্মণ রবি

গত বছর অক্টোবরে নীতেশ তিওয়ারি রামায়ণের ঘোষণা করার পরেই জানা যায় যে ভারতের সবচেয়ে দামি ছবি হতে চলেছে এই ছবি। 

 

রামায়ণে লক্ষ্মণ রবি7/10

রামায়ণে লক্ষ্মণ রবি

৮৩৫ কোটির এই ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশের পাশে দেখা যাবে রবিকেও। তিনি হবেন লক্ষ্মণ। 

 

রামায়ণে লক্ষ্মণ রবি8/10

রামায়ণে লক্ষ্মণ রবি

বড়পর্দায় কপাল না খুললেও ছোটপর্দাতেই ফুলে ফেঁপে উঠেছে রবির সম্পত্তি। 

 

রামায়ণে লক্ষ্মণ রবি9/10

রামায়ণে লক্ষ্মণ রবি

রবির সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকা, যা বলিপাড়ার কোনও স্টারের থেকে কম নয়। তবে শুধু অভিনয় নয়। রবির একটি প্রযোজনা সংস্থা ও মিউজিক কোম্পানি আছে। 

 

রামায়ণে লক্ষ্মণ রবি10/10

রামায়ণে লক্ষ্মণ রবি

মুম্বই ও পঞ্জাবে একাধিক বাংলো রয়েছে রবির। এছাড়াও অনেকগুলো ব্র্যান্ড এন্ডোর্স করেন তিনি। তাঁর আয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসা।