Anamika-Uday: বিচ্ছেদের গুঞ্জন! ভাঙছে উদয়-অনামিকার সংসার? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী...

Published: Dec 09, 2025, 09:12 PM IST|Updated: Dec 09, 2025, 09:12 PM IST

Anamika-Uday Separation: সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে স্বামী উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে ফেলেন। এরপরই অনুরাগী মহলে তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

উদয়-অনামিকার বিচ্ছেদ?1/7

উদয়-অনামিকার বিচ্ছেদ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিপাড়ায় অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্কের ভাঙা-গড়ার খেলা নতুন নয়। সম্প্রতি এমন জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী।

উদয়-অনামিকার বিচ্ছেদ?2/7

উদয়-অনামিকার বিচ্ছেদ?

সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে স্বামী উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে থাকা সমস্ত ছবি মুছে ফেলেন। এরপরই অনুরাগী মহলে তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

উদয়-অনামিকার বিচ্ছেদ?3/7

উদয়-অনামিকার বিচ্ছেদ?

অবশেষে এই জল্পনা নিয়ে সরাসরি মুখ খুললেন অনামিকা। তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অনুরাগীদের কাছে অনুরোধ জানান, যেন তাঁরা ভিত্তিহীন কোনো গুজবে গুরুত্ব না দেন। এক কথায়, বিচ্ছেদের খবরকে সম্পূর্ণভাবে নস্যাৎ করলেন তিনি।

উদয়-অনামিকার বিচ্ছেদ?4/7

উদয়-অনামিকার বিচ্ছেদ?

ফেসবুক পোস্টে অনামিকা লেখেন, “কিছু তো লোকেরা বলবেই, কারণ লোকেদের কাজই হল নানা কথা বলা। দর্শক ও আমার কাছের মানুষের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিত্তিহীন গুজবে কান দেবেন না‌। ভগবান আপনাদের মঙ্গল করুক।”

উদয়-অনামিকার বিচ্ছেদ?5/7

উদয়-অনামিকার বিচ্ছেদ?

অনামিকার এই বক্তব্যে স্পষ্ট যে, তাঁদের ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন, তা তাঁদের দাম্পত্যে কোনো আঁচ ফেলেনি এবং বিচ্ছেদের খবরটি অসত্য।

উদয়-অনামিকার বিচ্ছেদ?6/7

উদয়-অনামিকার বিচ্ছেদ?

উদয় প্রতাপ সিংকে বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-য় দেখা যাচ্ছে। এই মেগা সিরিয়ালে তিনি প্রথমবার নায়কের চরিত্রে অভিনয় করছেন এবং তাঁর চরিত্রটির নাম ‘রায়ানের’। পারুল ও রায়ানের রসায়ন দর্শকদের মধ্যে দারুণ চর্চিত এবং টিআরপি তালিকায় ‘পরিণীতা’ প্রথম পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রাখে। ধারাবাহিকে বর্তমানে পারুল ও রায়ানের একসঙ্গে অফিসে চাকরি করা এবং বসের চক্রান্তের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার গল্প দেখানো হচ্ছে।

উদয়-অনামিকার বিচ্ছেদ?7/7

উদয়-অনামিকার বিচ্ছেদ?

অনামিকা চক্রবর্তীকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ‘এখানে আকাশ নীল’-এর পর তিনি কিছু কাজ করলেও, ছোটপর্দায় নায়িকার চরিত্রে খুব বেশি দেখা যায়নি। তাঁকে শেষবার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এরপর কিছুদিনের বিরতির পর সম্প্রতি তিনি জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে ফিরেছিলেন।