Tv Actress Roosha Chatterjee: ১৩ বছরের কেরিয়ার ছেড়ে বিয়ের পরই সোজা মার্কিন মুলুকে পাড়ি দেন, সেখানেই বর অনুরণের সঙ্গে শুরু করেন নতুন সংসার। তবে, এবার রুশার বরের সোশ্যাল মিডিয়া মারফত জানা গেল এক দারুণ সুখবর। মা হয়েছেন রুশা! তাঁদের ঘর আলো করে এসেছে ছেলে না মেয়ে?
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এখন ঘোর ব্যক্তিগত মোড়কে। গত ১৯ জানুয়ারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।
2/7বিয়ের পরই সোজা মার্কিন মুলুকে পাড়ি দেন, সেখানেই বর অনুরণের সঙ্গে শুরু করেন নতুন সংসার। 'তোমায় আমায় মিলে' সিরিয়ালের 'ঊষসী' খ্যাত রুশা নিজের কেরিয়ারকে আপাতত পিছনে ফেলে একেবারে ব্যক্তিগত জীবন কাটাচ্ছেন।
3/7এমনকী, অভিনেত্রী তাঁর জনপ্রিয় ইনস্টাগ্রাম প্রোফাইলটিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। নতুন যে ব্যক্তিগত প্রোফাইল খুলেছেন, সেটিও রেখেছেন লক করা। তবে, এবার রুশার বরের সোশ্যাল মিডিয়া মারফত জানা গেল এক দারুণ সুখবর। মা হয়েছেন রুশা! তাঁদের ঘর আলো করে এসেছে এক ফুটফুটে রাজকন্যা।
4/7সম্প্রতি দিওয়ালি উদযাপনের কিছু ঘরোয়া ছবি অনুরণ রায়চৌধুরী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, রুশা সদ্যোজাত শিশুকন্যাকে কোলে নিয়ে বসে আছেন। ছবি দেখেই বোঝা যায়, কয়েকমাস আগেই মা হয়েছেন তিনি।
5/7স্ত্রী ও কন্যার ছবি দিয়ে অনুরণ সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "আমাদের ছোট্ট অনুষার (Anusha) তরফ থেকে সকলকে দিওয়ালির শুভেচ্ছা।" জানা গিয়েছে, রুশা এবং অনুরণ তাঁদের মেয়ের নাম রেখেছেন 'অনুষা', যার অর্থ 'ভোর' বা 'সুন্দর সকাল', যা নতুন শুরু বা আশারও প্রতীক।
6/7পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরী মাইক্রোসফটে কাজ করেন এবং সিয়াটেলে থাকেন। রুশা-অনুরণ ২০২২ সালে আইনি বিয়ে সেরে ফেলেন, যদিও সামাজিক বিয়ের কিছুদিন আগে তাঁরা এই খবর প্রকাশ্যে আনেন। প্রেম করে নয়, বাবা-মা'র পছন্দের পাত্রের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন রুশা।
7/7'তোমায় আমায় মিলে' ছাড়াও রুশা 'শ্রীময়ী' এবং 'রামপ্রসাদ'-এর মতো জনপ্রিয় মেগা সিরিয়ালেও অভিনয় করেছেন। এখন তিনি জমিয়ে সংসার করছেন আর নতুন মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন।