Malda Death: পুকুরের জলে বিদ্যুত্‍! স্নান করতে নেমে আর উঠলেন না ২ জন... মর্মান্তিক...

Malda Death:  প্রাথমিক তদন্তে অনুমান, ইলেকট্রিক মিটারে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। ফলে বিদ্যুত্‍ ছড়িয়ে পড়ে পুকুরের জলে। 

| Jul 31, 2025, 08:17 PM IST
1/7

রণজয় সিংহ: পুকুরের জলে বিদ্যুত্‍! স্নান করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল ২ জনের। বিদ্য়ুত্‍স্পৃষ্ট হলেন দু'জনই। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে।

2/7

কালিয়াচক সিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া গ্রাম।

3/7

জল নেওয়ার জন্য গ্রামের পুকুরে লাগানো হয়েছিল ইলেকট্রিক মোটর। আর তাতেই ঘটল বিপত্তি।

4/7

 আজ. বৃহস্পতিবার বিকেলে ওই পুকুরে স্নান করতে যান দুই ব্য়ক্তি।

5/7

নাম, সাইফুদ্দিন মহালদার আর সালেক শেখ। কিন্তু জলে নামতেই বিদ্যুত্‍স্পৃষ্ট হন তাঁরা।

6/7

মৃত্যু হয় সাইফুদ্দিন ও সালেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।

7/7

প্রাথমিক তদন্তে অনুমান, ইলেকট্রিক মিটারে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। ফলে বিদ্যুত্‍ ছড়িয়ে পড়ে পুকুরের জলে।