Typhoon Kajiki:সরকারি আদেশ ছিল টাইফুনের ল্যান্ডফলের আগে কমপক্ষে সাড়ে পাঁচ লাখ মানুষকে উপকুলবর্তী এলাকা থেকে সরিয়ে নিতে হবে
1/6ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় কাজিকি। ব্যাপক ধ্বংসের আশঙ্কায় দেশের উপকুলবর্তী এলাকা থেকে প্রায় ৬ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে ভিয়েতনাম। স্কুল-কলেজ বন্ধ, বনধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এয়ারপোর্ট। দেশের আবহাওয়া দফতর বলছে এটাই হতে চলেছে এবছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন।
2/6হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের গতি হতে পারে ১৭০ কিলোমিটার প্রতি ঘণ্টার কাছাকাছি। সোমবার বিকেল ল্যান্ডফল করতে পারে টাইফুন কাজিকি। সরকারি আদেশ ছিল টাইফুনের ল্যান্ডফলের আগে কমপক্ষে সাড়ে পাঁচ লাখ মানুষকে উপকুলবর্তী এলাকা থেকে সরিয়ে নিতে হবে।
3/6কাজিকির দাপটে প্রবল বৃষ্টি হবে। হতে পারে ভূমি ধস। পরিস্থিতি বিবেচনা করে দেশের বিভিন্ন এলাকায় ১৬,৫০০ সেনা নামানো হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ১ লাখ ৭ হাজার প্যারা মিলিটারি ফোর্স। এরা মানুষজনকে সরানোর পাশাপাশি, ত্রাণ ও উদ্ধারের কাজ করবে।
4/6ঝড়ের কথা মাথায় রেখে তাহা হো ও কোয়াং বি বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রুটে ভিয়েতনাম এয়ারলাইন্স ও ভিয়েতজেট এয়ারলাইন্সের বিমান বাতিল করা হয়েছে।
5/6ইতিমধ্যেই ওই ঝড় চিনের হাইনান দ্বীপ পার করে গিয়েছে। ঝড়ের তাণ্ডবে সেখানকার ঘরবাড়ি, গাছপাল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপকূলবর্তী শহর সানিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বল হয়েছে কাজিকি অত্যন্ত শক্তিশালী টাইফুন। এর ধ্বংস ক্ষমতা মারাত্মক।
6/6ইতিমধ্যেই ঝড়ের দাপটে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা হয়ে গিয়েছে সাড়ে ৯ মিটার।