Typhoon Nando: নান্দোর নিশানায় রয়েছে উপকূলের ৪টি প্রদেশ। ঝড়ে এসে পড়তে পারে আগামী ৯৬ ঘণ্টায়
1/6টাইফুনের আতঙ্কে কাঁপছে ফিলিপিন্স। আবহাওয়াবিদরা বলছেন টাইফুন শুধু নয় সেটি সুপার টাইফুনে পরিণত হতে পারে।
2/6ফিলিপিন্সে আতঙ্ক সৃষ্টিকারী এই টাইফুনটির নাম নান্দো(Nando)। নান্দোর টার্গেটে রয়েছে দেশটির ৪টি প্রদেশ।
3/6শনিবার নান্দোকে দেখা গিয়েছে ফিলিপিন্সের পূর্ব উপকূল থেকে ৭৭৫ কিলোমিটার পূর্বে। এটি উপকূলের দিকে এগোচ্ছে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে। এই গতি বদলও হতে পারে।
4/6দেশটির আবহাওয়াবিদরা বলছেন নান্দোর গতি হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। কিংবা কখনও কখনও সেটির গতি ঘণ্টা ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।
5/6নান্দোর নিশানায় রয়েছে উপকূলের ৪টি প্রদেশ। ঝড়ে এসে পড়তে পারে আগামী ৯৬ ঘণ্টায়।
6/6প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরে যেতে বলা হয়েছে। সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।