Typhoon Ragasa: সুনামির মতো শহরে আছড়ে পড়ল বিশাল ঢেউ, টাইফুন রাগাসা-র তাণ্ডবে মৃত ১৪, নিখোঁজ বহু...

Published: Sep 24, 2025, 11:40 AM IST|Updated: Sep 24, 2025, 11:50 AM IST

Super Typhoon Ragasa in Taiwan: প্রবল বৃষ্টি ও ঝড়ে লেকের পাড় ভেঙে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বিশাল একটি এলাকা। জল ঢুকে যায় শহরে

টাইফুন রাগাসা1/6

টাইফুন রাগাসা

তাইওয়ান উপকূলে ভয়ংকর তাণ্ডব চালাল টাইফুন রাগাসা(Typhoon Ragasa)। সুপার সাইক্লোন রাগাসা-র দাপটে এখনওপর্যন্ত তাইওয়ানে প্রাণ হারিয়েছেন ১৪ জন। নিখোঁজ ১২৪। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝড়ে লেকের পাড় ভেঙে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বিশাল একটি এলাকা। জল ঢুকে যায় শহরে। 

বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়2/6

বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়

এবছর এখনওপর্যন্ত যত ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে রাগাসা-র শক্তি সবচেয়ে বেশি ছিল। এর দাপটে দক্ষিণপূর্ব এশিয়ার বহু শহর স্তব্ধ হয়ে যায়।

১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়3/6

১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়

ঝড়ের দাপটে হংকংয়ের অধিকাংশ রাস্তা। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা ল্যাম্প পোস্টকেও ছাপিয়ে যায়। হংকংয়ের সব উড়ান বন্ধ হয়ে যায়। অচল হয়ে যায় চিনের একাধিক শহর। টাইফুনের কথা মাথায় রেখে ১৯ লাখ মানুষকে চিনের গুয়াংডং প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়।

ঝড়ে গতি4/6

ঝড়ে গতি

ফিলিপিন্সের আবহাওয়া দফতর বলছে, টাইফুন রাগাসা হল এবছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন। ঝড়ের গতি ছিল ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কখনও কখনও গতি ২৩০ কিলোমিটার পার করে যায়।

চিনের দিকে এগোচ্ছে5/6

চিনের দিকে এগোচ্ছে

টাইফুনটি বর্তমানে শক্তি হারিয়ে চিনের উপকূলের দিকে এগোচ্ছে। তার আগেই ফিলিপিন্সের ৩ জনের মৃত্যু হয়। দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়।

নিখোঁজ বহু6/6

নিখোঁজ বহু

রাগাসা এখনওপর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাইওয়ানের। সেখানে গুয়াংফুতে একটি লেকের বাঁধ ভেঙে মৃত্যু হয়েছে ১৪ জনের। নিখোঁজ ১২৪ জন। এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৫২০০ জনকে। এলাকায় সেনা নামানো হয়েছে। তারাই দুর্গতদের খাবার দিচ্ছেন। গুয়াংফু প্রদেশে ওই লেকের বিশাল জলের পাহাড় আছড়ে পড়ে গুয়াংফু শহরে। সুনামির মতো আছড়ে পড়ে জলের পাহাড়। যে ১২৪ জন নিখোঁজ তাদের খোঁজ চালাচ্ছে সেনাবাহিনী।