Typhoon Wipha Updates: টাইফুন-তাণ্ডব? চারপাশে সব উড়ছে! স্কুলকলেজ বন্ধ! ট্রেন-ফেরি নেই! ৫০০ উড়ান বাতিল! ভয়ংকর পরিস্থিতিতে ৮০০০০...

Typhoon Wipha Updates: হংকংয়ে আছড়ে পড়ল টাইফুন উইফা। এই মুহূর্তে ভারী বৃষ্টিতে নাজেহাল হংকং। স্কুলকলেজ সব বন্ধ রাখা হয়েছে। শতাধিক বিমানের উড়াল বাতিল হয়েছে।

| Jul 21, 2025, 12:19 PM IST
1/7

হঠাৎ ঢেউ

স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকাল ১০টা নাগাদ হংকং থেকে ৬০ কিলমিটার দক্ষিণে অবস্থান করছিল টাইফুন উইফা। পূর্ব উপকূলে ঢেউয়ের উচ্চতাও হঠাৎ বেড়ে যায়। 

2/7

টাইফুন-সংকট

হংকং আবহাওয়া দফতর প্রথমে টাইফুন নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। পরে সন্ধে নাগাদ তা কিছুটা শিথিল করা হয়। ২০২৩ সালে শেষ বার টাইফুন সাওলার জন্য় সতর্কতা জারি হয়েছিল হংকংয়ে।

3/7

১১৮ কিমি

টাইফুন উইফার গতি ঘণ্টায় প্রায় ১১৮ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছিল। এই মুহূর্তে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কবলে হংকং। লক্ষ লক্ষ মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।

4/7

অবিরাম ভারী বৃষ্টি

শোনা যাচ্ছে, অবিরাম ভারী বৃষ্টিতে কার্যত ঝাপসা হয়ে গিয়েছে চারিদিক। হংকং থেকে চিনের গুয়াংদংয়ে ল্যান্ডফল হয় টাইফুন উইফার। সেখানে ঝড়ের গতিবেগ সেকেন্ডে ৩৩ মিটার ছিল বলে জানিয়েছে চিনের  সেখানে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। 

5/7

আহত

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে ঝড়ের প্রকোপে কার্যত বেসামাল হতে দেখা গিয়েছে মানুষজনকে। গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি, বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। 

6/7

উড়ান বাতিল

টাইফুন উইফার শক্তি আঁচ করে হংকং বিমান বন্দরের ৫০০টি বিমান বাতিল করা হয়। সময়সূচি বদল হয় প্রায় ৪০০ বিমানের।

7/7

বন্ধ ট্রেন, ফেরি

রবিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে হংকং বিমানবন্দরে তাদের সমস্ত বিমানের উড়ান এবং অবতরণ বন্ধ ছিল। টিকিট পরিবর্তনের জন্য বাড়তি কোনও টাকাও নেওয়া হয়নি যাত্রীদের কাছ থেকে। বরং যাত্রীদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। শহরের ফেরি পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। কমিয়ে আনা হয়েছে লোকাল ট্রেনের সংখ্যাও।