UGC NET 2025: চলছে NET-র ফর্ম ফিলআপ, সিলেবাসে কি কোনও আপডেট! কবে হবে পরীক্ষা...

UGC NET 2025: ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষার (UGC NET 2025 June Exam) এর বিজ্ঞপ্তি জারি করেছে। অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা থাকবে...

Apr 30, 2025, 03:38 PM IST
1/13

নেট জুন ২০২৫

UGC NET 2025 June Exam

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউজিসি নেট জুন ২০২৫- এর পরীক্ষার (UGC NET 2025 June Exam) এর বিজ্ঞপ্তি জারি করেছে, এনটিএ (NTA), ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা থাকবে ১৬ এপ্রিল, ২০২৫ থেকে ৭ মে, ২০২৫ (রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) পর্যন্ত। পরীক্ষার ফর্ম ফিলআপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরীক্ষার অ্যপ্লকেশন শেষ হবে ৭ মে, ২০২৫ তারিখে। 

2/13

রিসার্চ ফেলোসিপ, অ্যাসিসট্যান্ট প্রফেসর

Junior Research Fellowship/JRF, Assistant Professor

ভারতের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ইউজিসি নেট এবং সেট পরীক্ষা হয়ে থাকে। এছাড়াও এই পরীক্ষা দিয়ে রিসার্চ ফেলোসিপ (Junior Research Fellowship/JRF) এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর (Assistant Professor) এই পদে নিযুক্ত হওয়া যায়। এই পরীক্ষায় অংশগ্রহন করতে সকলকে গ্র্যাজুয়েট হতে হবে। এবং যাঁরা মাস্টার্স করছে তাঁরা এই পরীক্ষায় অংশগ্রহন করতে পারে। বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী যাঁরা ৪ বছরের গ্র্যাজুয়েট করছেন তাঁরাও এই পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। 

3/13

অফিশিয়াল ওয়েবসাইট

Official Website

এই পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি জানতে অসশ্যই নজর রাখতে হবে এর ওয়েবসাইটে। এনটিএ- এর https://ugcnet.nta.ac.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। 

4/13

বয়সের সীমাবদ্ধতা

Age

জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে বয়স ৩০ বছরের বেশি হলে আবেদন করা যাবে না। এই বয়সের সময়সীমা ধার্য করা হবে ১ জুন, ২০২৫ অনুসারে।

5/13

পরীক্ষার ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে

UGC Net 2025 Exam Fees

জেনারেল বা অসংরক্ষিত শ্রেণির আবেদনকারী - ১১৫০ টাকা  ওবিসি/ ইকোনমিকালি উইকার সেকশন - ৬০০ টাকা তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, তৃতীয় লিঙ্গ - ৩২৫ টাকা 

6/13

ইউজিসি নেট জুন ২০২৫ পরীক্ষার নিয়ম

UGC NET 2025 Exam Rule

দুটো পর্বে পরীক্ষা হয়। পরীক্ষায় থাকবে ২টো পেপার। 

7/13

পরীক্ষার ফরম্যাট

UGC NET 2025 Exam Format

পেপার ১- টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি, কম্প্রিহেনশন, সাধারণ জ্ঞান- এগুলি যাচাই করা হবে এই পর্বের পরীক্ষায়।  পেপার ২- সাবজেক্ট স্পেসিফিক পেপার, এখানে পরীক্ষার্থীরা তাঁদের পছন্দের বিষয় বেছে নিতে পারবেন। 

8/13

অনলাইনে পরীক্ষা না OMR Sheet -এ পরীক্ষা?

Online / OMR Sheet

NET পরীক্ষা SET পরীক্ষার মতো OMR Sheet -এ হয় না। এই পরীক্ষা Online -এই হয়ে থাকে। SET পরীক্ষা OMR Based।

9/13

পরীক্ষার সময়সীমা

Exam Duration

৩ ঘন্টা অর্থাত্‍ ১৮০ মিনিট ধরে পরীক্ষা হবে। তবে SET পরীক্ষার মতো এই পরীক্ষার মাঝে গ্যাপ থাকবে না। 

10/13

UGC NET পরীক্ষার প্যাটার্ন ২০২৫

UGC NET Exam Pattern 2025

UGC NET পেপার I- ১০০ মার্কসের - প্রশ্নের সংখ্যা ৫০ এবং UGC NET পেপার II - ২০০ মার্কসের - প্রশ্নের সংখ্যা ১০০ 

11/13

UGC NET পেপার ১ সিলেবাস ২০২৫

UGC NET Paper 1 Syllabus 2025

শিক্ষাদানের যোগ্যতা (Teaching Aptitude), গবেষণার যোগ্যতা (Research Aptitude), পঠন বোধগম্যতা (Reading Comprehension), যোগাযোগ (Communication), যুক্তি (গণিত সহ) (Reasoning (including Maths)), যৌক্তিক যুক্তি (Logical Reasoning), ডেটা ব্যাখ্যা (Data Interpretation), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) (Information & Communication Technology (ICT)), মানুষ ও পরিবেশ (People & Environment), উচ্চশিক্ষা ব্যবস্থা: শাসন, রাজনীতি ও প্রশাসন (Higher Education System: Governance, Polity & Administration)

12/13

UGC NET পেপার ২ সিলেবাস ২০২৫

UGC NET Paper 2 Syllabus 2025

নিজের পছন্দের বিষয়ে এই পরীক্ষাটি দেওয়া যাবে। সিলেবাস জানতে চোখ রাখতে হবে NTA-এর ওয়েবসাইটে। পরীক্ষার PDF পেতে ক্লিক করুন- https://ugcnet.nta.ac.in/images/public-notice-opening-of-the-online-portal-for-submission-of-online-application-form-for-ugc-net-june-2025.pdf ০১ অর্থনীতি / গ্রামীণ অর্থনীতি / সহযোগিতা / জনসংখ্যা / উন্নয়ন পরিকল্পনা / উন্নয়ন অধ্যয়ন / অর্থনীতি / ফলিত অর্থনীতি / উন্নয়ন পরিবেশ / ব্যবসায়িক অর্থনীতি, ০২ রাষ্ট্রবিজ্ঞান, ০৩ দর্শন, ০৪ মনোবিজ্ঞান, ০৫ সমাজবিজ্ঞান, ০৬ ইতিহাস, ০৭ নৃবিজ্ঞান, ০৮ বাণিজ্য, ০৯ শিক্ষা,  ১০ সামাজিক কাজ, ১১ প্রতিরক্ষা ও কৌশলগত অধ্যয়ন,  ১২ গার্হস্থ্য বিজ্ঞান, ১৪ জনপ্রশাসন,  ১৫ জনসংখ্যা অধ্যয়ন,  ১৬ সঙ্গীত, ১৭ ব্যবস্থাপনা (ব্যবসায় প্রশাসন ব্যবস্থাপনা/বিপণন/বিপণন ব্যবস্থাপনা/শিল্প সম্পর্ক এবং কর্মী ব্যবস্থাপনা/কর্মী ব্যবস্থাপনা/আর্থিক ব্যবস্থাপনা/সমবায় ব্যবস্থাপনা সহ),  ১৮ মৈথিলী, ১৯ বাংলা,  ২০ হিন্দি , ২১ কন্নড়,  ২২ মালায়ালাম, ২৩ ওড়িয়া, ২৪ পাঞ্জাবি,  ২৫ সংস্কৃত, ২৬ তামিল, ২৭ তেলেগু, ২৮ উর্দু, ২৯ আরবি,  ৩০ ইংরেজী,  ৩১ ভাষাতত্ত্ব,  ৩২ চীনা,  ৩৩ ডোগরি, ৩৪ নেপালি,  ৩৫ মণিপুরী,  ৩৬ অসমীয়া , ৩৭ গুজরাটি,  ৩৮ মারাঠি,  ৩৯ ফরাসি (ফরাসি সংস্করণ),  ৪০ স্পেনীয়,  ৪১ রুশ, ৪২ ফার্সি, ৪৩ রাজস্থানী, ৪৪ জার্মান,  ৪৫ জাপানি , ৪৬ প্রাপ্তবয়স্ক শিক্ষা/ অব্যাহত শিক্ষা/ অন্ধ্রবিদ্যা/অনুষ্ঠানিক শিক্ষা, ৪৭ শারীরিক শিক্ষা, ৪৮ আরব সংস্কৃতি এবং ইসলামিক স্টাডিজ, ৪৯ ভারতীয় সংস্কৃতি, ৫০ শ্রম কল্যাণ/কর্মী ব্যবস্থাপনা/শিল্প সম্পর্ক/শ্রম ও সমাজকল্যাণ/মানব সম্পদ ব্যবস্থাপনা, ৫১ আইন, ৫৯  গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, ৬০  বৌদ্ধ, জৈন, গান্ধীবাদী এবং শান্তি অধ্যয়ন, ৬২  ধর্মের তুলনামূলক অধ্যয়ন, ৬৩  গণযোগাযোগ ও সাংবাদিকতা,  ৬৫  পরিবেশনা শিল্প - নৃত্য/নাটক/নাট্যশালা, ৬৬  জাদুঘর ও সংরক্ষণ, ৬৭  প্রত্নতত্ত্ব, ৬৮  অপরাধবিদ্যা, ৭০  উপজাতীয় এবং আঞ্চলিক ভাষা/সাহিত্য, ৭১  লোকসাহিত্য, ৭২  তুলনামূলক সাহিত্য, ৭৩  সংস্কৃত ঐতিহ্যবাহী বিষয় (সহ) জ্যোতিষ/সিধান্ত জ্যোতিষ/নব্য ব্যাকর্ণ/ব্যাকর্ণ/মীমাংসা/নব্য ন্যায়/সাংখ্য যোগ/তুলনাত্মাক দর্শন/শুক্ল যজুর্বেদ/মাধববেদান্ত/ধর্মশাস্ত/সাহিত্য/পুরানতিহাস/আগম), ৭৪  নারী শিক্ষা, ৭৯  ভিজ্যুয়াল আর্ট (অঙ্কন ও চিত্রকলা/ভাস্কর্য গ্রাফিক্স/ফলিত শিল্প/শিল্পের ইতিহাস সহ) , ৮০  ভূগোল, ৮১  সামাজিক চিকিৎসা ও সম্প্রদায় স্বাস্থ্য, ৮২  ফরেনসিক বিজ্ঞান, ৮৩  পালি, ৮৪  কাশ্মীরি, ৮৫  কোঙ্কানি, ৮৭  কম্পিউটার বিজ্ঞান এবং অ্যাপ্লিকেশন, ৮৮  ইলেকট্রনিক বিজ্ঞান, ৮৯  পরিবেশ বিজ্ঞান, ৯০ রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক/আন্তর্জাতিক স্টাডিজ সহ প্রতিরক্ষা/কৌশলগত স্টাডিজ, পশ্চিম এশীয় স্টাডিজ, দক্ষিণ-পূর্ব এশীয় স্টাডিজ, আফ্রিকান স্টাডিজ, দক্ষিণ এশীয় স্টাডিজ, সোভিয়েত স্টাডিজ এবং আমেরিকান স্টাডিজ, ৯১  প্রাকৃত, ৯২  মানবাধিকার এবং কর্তব্য, ৯৩  পর্যটন প্রশাসন ও ব্যবস্থাপনা, ৯৪  বোডো, ৯৫  সাঁওতালি, ১০০  যোগব্যায়াম, ১০১  সিন্ধি, ১০২  হিন্দু স্টাডিজ, ১০৩  ভারতীয় জ্ঞান ব্যবস্থা, ১০৪  দুর্যোগ ব্যবস্থাপনা, ১০৫  আয়ুর্বেদ জীববিজ্ঞান

13/13

এপ্লাই করার লিঙ্ক

UGC NET 2025 Exam Form Fill Up Link

পরীক্ষায় ফর্ম ফিলআপ করতে ক্লিক করুন: http://ugcnet.nta.ac.in/